বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ অক্টোবর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘দম’-এ মেহজাবীন?

বিনোদন ডেস্ক: নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রী এখন পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন মেহজাবীন।

শোনা যাচ্ছে, আলোচিত সিনেমা ‘দম’-এ যুক্ত হয়েছেন তিনি।

সিনেমাটির পরিচালনায় রয়েছেন নির্মাতা রেদয়ান রনি। জানা গেছে, ‘দম’ একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করবেন দুই তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।

গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তানের নানা লোকেশনে চলছে দৃশ্যধারণ। নির্মাতা কিছুদিন আগে নিজের সামাজিকমাধ্যমে কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন- ‘দম এর দম পরীক্ষা।’ এরপর থেকে জল্পনা শুরু হয়, কাজাখস্তানেই চলছে সিনেমার কাজ।

এর আগে গুঞ্জন উঠেছিল, সিনেমাটিতে নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরিকে। গণমাধ্যমেও সে খবর ছড়িয়ে পড়ে, তবে প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পূজা চেরি থাকলেও এবার সামনে এসেছে নতুন নাম- মেহজাবীন চৌধুরী। যদিও নির্মাতা নির্মাতা এখনই বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ। সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্র নিশ্চিত করেছে- মেহজাবীন অভিনয় করছেন এই সিনেমায়।

আজ রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দম’-এর আনুষ্ঠানিক মহরত। সেখানে সিনেমাটি নিয়ে যাবতীয় কৌতূহলের অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, মেহজাবীন অভিনীত প্রথম নির্মিত সিনেমা ‘সাবা’ মুক্তি পায় গত ২৬ সেপ্টেম্বর। মাকসুদ হোসাইন পরিচালিত সিনেমাটি মুক্তির পর দর্শক ও সমালোচক-দুই মহল থেকেই প্রশংসা কুড়ায়। যদিও এটি ছিল তার প্রথম শুটিং করা সিনেমা, তবে মুক্তির দিক থেকে ‘প্রিয় মালতি’-ই দর্শকের সামনে আসে আগে, এটি গত বছরের শেষ দিকে মুক্তি পায়।

এই দুই সিনেমা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছেন তিনি। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘সাবা’ ও ‘প্রিয় মালতি’। দুটি সিনেমাই তাকে এনে দিয়েছে সম্মাননা ও স্বীকৃতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705