বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ নভেম্বর ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ যাত্রীকে উদ্ধার করলো কোস্ট গার্ড

আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবনের দুবলার চর থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ জন যাত্রীকে বোটসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি জানান, বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে দুবলারচরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসব শেষে দুইটি ইঞ্জিনচালিত বোট যাত্রী নিয়ে ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে বোট দুটি নদীতে ভাসতে থাকে।

বোটে থাকা এক যাত্রী মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি জানালে, হারবারিয়া স্টেশনের একটি দল রাত ৭টার দিকে অভিযান চালিয়ে ইঞ্জিন বিকল হওয়া বোট দুটি ও তাতে থাকা ৪২ জন যাত্রীকে উদ্ধার করেন।

উদ্ধারকৃত সকল যাত্রী খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তীতে যাত্রী ও বোট দুটি জয়মনিরঘোল জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!