বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ নভেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা ক্যাপিটালসের জার্সিতে বিপিএল মাতাবেন তাসকিন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরে এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিসিবি ঘোষিত সূচি অনুযায়ী এবারের বিপিএলে অংশ নেবে পাঁচটি দল ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। দলগুলোর প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে, ড্রাফটের আগেই অনেক ফ্র্যাঞ্চাইজি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে সরাসরি চুক্তি সম্পন্ন করছে।

ঢাকা ক্যাপিটালসও পিছিয়ে নেই। দলের পেস আক্রমণ শক্তিশালী করতেই তারা তাসকিনকে দলে নিয়েছে। জাতীয় দলের নির্ভরযোগ্য এই গতি তারকা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১০৬ উইকেট নিয়েছেন ২২.২১ গড়ে ও ৭.৭১ ইকোনমিতে।

এর আগে বিপিএলে ঢাকার অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও এবারই প্রথমবার ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন তাসকিন। আগের আসরে ঢাকার বিপক্ষেই রাজশাহীর জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি। এবার সেই ঢাকার হয়েই বিপিএলে আলো ছড়ানোর অপেক্ষায় আছেন এই পেস সেনসেশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!