বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ নভেম্বর ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শহীদ আটক

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএম শহীদুজ্জামান শহীদ (৪৫) কে আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কিছু লোকজন বিএম শহীদুজ্জামান শহীদকে আটক করে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক শহীদুজ্জামান শহীদ আলতাপোল গ্রামের আলতাফ বিশ্বাসের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন এবং বর্তমানে উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কেশবপুর থানার ডিউটি অফিসার শহীদুজ্জামান শহীদ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক করার কারণ বা মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১০

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১১

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

১২

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১৩

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১৪

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১৫

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৬

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৭

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৮

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৯

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

২০
error: Content is protected !!