বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন ভ্রমণের রোমাঞ্চকর অভিজ্ঞতা || বিলাল হোসেন

প্রতিটি মানুষ কর্মব্যস্ততার মধ্যদিয়ে দিনানিপাত করে। এই একঘেয়েমিতা কাটাতে সহায়তা করে ভ্রমণ। ভ্রমণের ক্ষেত্রে মানুষ সাধারণত পছন্দের জায়গা বেছে নেয়। এক্ষেত্রে আমার কমন পছন্দ সুন্দরবন। আনন্দ উপভোগের এক বৈচিত্র্যময় স্থান সুন্দরবন। যেখানে রয়েছে নদী, বন, সমুদ্র সৈকত, জীববৈচিত্র্যের সমাহারসহ রোমাঞ্চকর সব অনুসঙ্গ। আজ জানাবো সুন্দরবন ভ্রমণের গল্প।

সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। প্রায় ১০ লাখ হেক্টর এলাকায় বিস্তৃত সুন্দরবন। এর মধ্য বাংলাদেশ অংশে রয়েছে ৬ লক্ষ ১৭ হেক্টর, বাকিটা ভারতে।

১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। এর প্রাকৃতিক পরিবেশ সবসময় প্রকৃতিপ্রেমী, বিজ্ঞানী, গবেষক ও পর্যটকদের আকর্ষণ করে।

২০১২ সালে বাগেরহাট সদরের লতিফ নামে এক ব্যক্তির সাথে মুন্সিগঞ্জে পরিচয় ঘটে। সেখান থেকে তার সাথে সুসম্পর্ক। তাকে নিয়েই এবারের সুন্দরবন ভ্রমণ।

লতিফ ভাই হঠাৎ একদিন প্রস্তাব দেন- আমার কিছু বড় ভাইকে নিয়ে সুন্দরবন ভ্রমণে যাবো। শুরু হয় পরিকল্পনা। ৭ নভেম্বর সুন্দরবন ভ্রমণে যাওয়ার দিনক্ষণ ঠিক হলো। তারিখ অনুযায়ী নিরাপদ ভ্রমণের জন্য এমবি চিল নামের একটি টুরিস্ট বোট ও বন বিভাগ থেকে অনুমতি নেওয়া হল। ৬ তারিখ রাতে ঢাকা থেকে রওনা দেন লতিফ ভাই, তার বড় ভাই আজিজ, শফিক ও হাবিবুর রহমান। রাত ৪টায় তারা শ্যামনগর বাসস্ট্যান্ড পৌঁছান। সেখান থেকে তাদেরকে রিসিভ করি। উনাদের নিয়ে ঘাটে পৌঁছে আমরা সুন্দরবনে যাওয়ার জন্য নির্ধারিত ট্রলারে উঠে পড়ি। বিশ্রাম হলো। সকাল ৬টায় উঠে স্থানীয় কলবাড়ি মৎস্য আড়তে গিয়ে দুপুরে খাওয়ার জন্য মাছ কিনে নেওয়া হয়। এরপর মুন্সিগঞ্জ বন বিভাগের টহল ফাঁড়ি থেকে যাত্রা শুরু করি। পথে কদমতলা স্টেশনে থেমে আমাদের সাথে নিরাপত্তা কর্মী নেওয়া হয়।

এরপর মালঞ্চ নদী দিয়ে গহীন সুন্দরবনে যাত্রা। দুপুরে খুলনা রেঞ্জের কাগাদোবেকী ফরেস্ট অফিসে নোঙর করে সবাই গোসল করি। কাগাদোবেকীর ছোট খাল দিয়ে দুবলার উদ্দেশ্যে যখন রওনা দেই, তখন বেলা ৩টা। দুই পাশের সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করতে লাগলো। পালে পালে হরিণ, বন মোরগ, শুকর, বানর ও জোয়ার না থাকায় বিভিন্ন প্রজাতির মাছ দেখা মেলে এইখালে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। পৌঁছে গেলাম বড়মজ্জা নদী, যেখানে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। এই নদী আন্তর্জাতিক নৌ রুট। বড়মজ্জা নদী পার হতে সময় লাগলো দেড় ঘণ্টা। এরপর দুবলার চরে পৌঁছালাম। জোয়ার না আসায় দুবলার চর থেকে কিছু দূরে আমাদের ট্রলার নোঙর করল। এক ঘণ্টা পরে জোয়ার আসলে দুবলার চরে আমাদের ট্রলার লাগানো হলো। তবে ঢাকা থেকে আসা অতিথিরা রাতে নামতে অস্বীকৃতি জানালেন। আমরা বাকী তিনজন শুটকি মাছের নগরী দুবলার চরে নেমে পড়লাম। চরের মূল বাজার নিউমার্কেট, সেখানে পৌঁছাতে হলে শুটকির আড়তের অলিগলি পেরুতে হয় অনেক। রাস্তাগুলোতে বেশ কাঁদাও ছিল।

0-4064×3048-0-0-{}-0-12#

নিউমার্কেটে পৌঁছে দেখলাম সাগরের বুকে যেন এক খণ্ড শহর (গ্রাম্য বাজার)। সেখানে জেলেদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব নেই। কিছু সময় ঘোরাফেরা করে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখলাম জেলেদের জালে ধরা পড়া দুইটি জাবা ভোল মাছ ভ্যানে করে নিয়ে আসলো। দুইটি মাছের ওজন ৪৮ কেজি। বিক্রি হলো চার লাখ টাকায়। অবাক হলাম দুইটি মাছের দাম এতো হতে পারে! পরে খোঁজ নিলাম কেন এত দাম। জেলেরা জানালো এই মাছের ফুলকো নাকি অনেক কাজে ব্যবহৃত হয়। পরে ট্রলারে চলে আসি। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠি। জেলেরা মাছ ধরে চরের আড়তে আনছে। আলোরকোলের খেজুর তলাতে নেমে কথা হয় কয়েকজন জেলের সাথে। এরই মধ্যে বোঝার চেষ্টা করি তাদের জীবনযাপনের ধারা, সমস্যা-সম্ভাবনা।

তাদের সাথে গল্পের মাঝে বেরিয়ে আসে দুবলার চরের চিকিৎসা ব্যবস্থার সংকট, সুপেয় পানি না থাকা, মাছের সঠিক দাম না পাওয়া, বনদস্যুদের আতঙ্কসহ নানা সমস্যার কথা।

পরে বের হলাম দুবলার চর ঘুরে দেখতে। হাটতে হাটতে পৌঁছালাম ইতিহাস ঐতিহ্যের ধারক রাস পূজার মঞ্চে। প্রতিবছর রাস পূজাকে ঘিরে হাজারো মানুষের সমাগম ঘটে এখানে।

এই চরে ২৫ হাজারের মতো জেলের বসবাস। চরটি এক সময় নিয়ন্ত্রণ করতেন বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়া। বনদস্যুরা তাকে হত্যা করার পর চরের নিয়ন্ত্রণ পান তার ছোট ভাই কামাল। জেলেদের ভাষ্য মতে, কামাল সাহেবই তাদের একমাত্র আশ্রয়স্থল। তারা অনেক সময় বন বিভাগসহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য বিভাগের কাছে হয়রানির শিকার হন। তারা বলেন, সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও জেলেরা মৌলিক সুযোগ-সুবিধাটুকুও পায়না দুবলার চরে।

ভোর থেকেই খেজুরতলা চরের জেলেদের সাথে গল্প গুজবে কেটে গেল আধবেলা। সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে ভেসে উঠলো ছোট বড় অনেক মাছ, যেগুলো চরে দেখা মেলে। খুব মজা হল, এরপর ফিরে আসলাম ট্রলারে। দুপুরের পরে দুবলার চরের নিউমর্কেটে গেলাম, ঢাকার অতিথিদের টার্গেট সামুদ্রিক মাছ কেনার। কিন্তু আমরা যে সময়টাতে নেমেছি ওই সময় মাছ আসে না। দুর্ভোগে পড়েছিলাম ট্রলারে উঠতে গিয়ে। সাগর উত্তাল। ঢেউয়ের উপরে ঢেউ। আমাদের ট্রলারটি কাছে ভেড়াতে পারল না। সকলের পরামর্শ অনুযায়ী ভাইপো জাহাঙ্গীর ছোট একটা বোট ঠিক করল ট্রলারে ওঠার জন্য। তবে এই সিদ্ধান্তটা যে ভুল ছিল সেটি বাস্তব অভিজ্ঞতায় বুঝে ফেললাম। আমাদের নিরাপত্তা সহযোগী হিসেবে বন বিভাগের বাকের ভাই বাদে আমরা ছয় জন উঠে পড়লাম ছোট বোটে, সাগরের ঢেউয়ের মধ্যদিয়ে শুরু হল যাত্রা। এই যাত্রা যে আমাদের জীবনের ঝুঁকি তৈরি করবে সেটা আমরা আগে কেউ বুঝতে পারিনি। এটা সুন্দরবন ভ্রমণের নতুন একটা অভিজ্ঞতা। কিছুদূর যেতে না যেতেই বালুর চরে ধাক্কা লেগে আতঙ্কিত হয়ে পড়েন ঢাকা থেকে আসা অতিথিরা। তারা সবাই ছিল ইঞ্জিনিয়ার, এদের মধ্যে একজন বর্তমান সরকারের এক উপদেষ্টার আত্মীয়। জীবন বাজি রেখে আমাদের বোটের পাশে পৌঁছালেও সুযোগ হল না ওঠার। ওখান থেকে আবার ফিরে কিনারায় চলে আসলাম এবং সবাই শুকরিয়া আদায় করলাম। এরপর সমুদ্রের ঢেউ আরও বাড়তে থাকলো, আমরা সমুদ্র শান্ত হওয়ার অপেক্ষায় থাকলাম। বিকাল ৫টার পরে আস্তে আস্তে সমুদ্র শান্ত হতে শুরু করলো। আমাদের নিরাপত্তা কর্মী বাকের ভাইয়ের সহযোগিতায় অন্য একটি লঞ্চের ছোট বোটে করে আমরা আমাদের বোটে পৌঁছে গেলাম।

এরপর যাত্রা শুরু করলাম হিরণ পয়েন্টের উদ্দেশ্যে। বড় মজ্জা নদী পার হতে পারলেও বালুর চর থাকায় মূল পয়েন্ট দিয়ে হিরণ পয়েন্ট ঢুকতে পারলাম না। এরপর তিন ঘণ্টার মতো ঘুরে নীলকমল বন বিভাগের অফিসের পাশে নোঙর করল আমাদের বোট, তখন রাত বাজে দশটা।

কিছুটা সময় পার করার জন্য তাস খেলা শুরু করলাম। রাত দুইটায় যে যার মতো ঘুমাতে গেল। সকাল ৭টায় নেমে পড়লাম হিরণ পয়েন্টে। একদিকে সাগর অন্যদিকে সুন্দরবনের সবুজ প্রকৃতির সমাহার। নীলকোমলে ফুট ট্রেল ধরে কিছুদূর যেতে না যেতেই ওয়ার টাওয়ার পেলাম। ওয়াচ টাওয়ারে উঠে গহীন বনের সৗেন্দর্য উপভোগ করলাম। সেখানে রয়েছে বাঘ এবং হরিণের আশ্রয়স্থল হিসেবে তৈরি মাটির কেল্লা, মিষ্টি পানির পুকুর। দুই পাশে দিয়ে হরিণ, বানর, মৌচাক, সাপ, লাল কাঁকড়ার দেখা মিললো। সেখানে নৌ বাহিনী এবং নৌ বন্দরের বেশ কয়েকটি ভবন দেখলাম। দুপুরের খাওয়া শেষ করে রওনা দেই পুটনির দীপ ও মান্দারবাড়িয়ার উদ্দেশ্যে।পুটনির দ্বীপ হল সাগরের মাঝখানে একটা বালুর চর, যেখানে গড়ে উঠেছে সুন্দরবনের গাছ, রয়েছে পশুপাখির সমাহার। তবে আমাদের দুর্ভাগ্য পুটনি দ্বীপের পাশ দিয়ে গেলেও নামার সৌভাগ্য হয়নি, কারণ তখনো সাগর ছিল উত্তল। ওখান থেকে রওনা দিয়ে চলে আসলাম মান্দারবাড়িয়ায়। ঢুকে পড়লাম বেহালা খালে, দুই পাশ দিয়ে মনোরম পরিবেশ। এ যেন স্বর্গীয় দৃশ্য।

পথে জেলেদের পাতা অনেক জাল চোখে পড়ল। অভয়ারণ্য এলাকা হওয়ায় জেলেদের নৌকা চোখে পড়লো না। হঠাৎ কারা যেন লাইট দিয়ে সিগন্যাল দিল। বিষয়টা একটু অন্যরকম মনে হলো, কোন বনদস্যুর কবলে পড়বো কি না- সবাই চিন্তিত হয়ে পড়লাম। কিন্তু পরবর্তীতে আর ওই সিগন্যালটা দেখা না যাওয়াই আমরা আমাদের গন্তব্যের দিকে চলা শুরু করলাম। রাতে পুষ্পকাটিতে অবস্থান করলাম। পরদিন ভোরে রওনা দেই বাড়ির উদ্দেশ্যে। দুপুরে দোবেকী বন বিভাগের টহল ফাঁড়ির জেটি থেকে বড় পাঙ্গাস মাছ কেনা হলো। বিকালে পৌঁছালাম কলাগাছিয়া ঘাটে। সেখানে উঠতে না উঠতে বানরের দল এগিয়ে এলো স্বাগত জানাতে। ভাইপো জাহাঙ্গীরের হাত থেকে পাউরুটির প্যাকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো একটি বানর। এতে ভয় পেয়ে যায় জাহাঙ্গীর ও ঢাকা থেকে আসা হাবিবুর রহমান। কলাগাছিয়া ঘুরে রাত ৭টায় পৌঁছালাম মুন্সীগঞ্জে। সবমিলিয়ে সুন্দরবনের এবারের ভ্রমণ ছিল খুবই রোমাঞ্চকর।

লেখক: ভ্রমণপিপাসু সংবাদ কর্মী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০