বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফাইনালে সুপার ওভারে হেরে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: রুদ্ধশ্বাস টি-টোয়েন্টি ম্যাচ একেই বলে। ১২৫ রান তাড়া করতে নেমে নিশ্চিত হেরে যেতে বসেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেখান থেকে আবদুল গাফফার সাকলায়েনের অবিশ্বাস্য ঝোড়ো ব্যাটিং বাংলাদেশকে নিয়ে যায় জয়ের দ্বারপ্রান্তে; কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ হয়ে গেলো টাই।

স্বাভাবিকভাবেই ম্যাচ গড়ালো সুপার ওভারে। যেখানে বাজিমাত করলো পাকিস্তান। বাংলাদেশের ব্যাটাররা তুলতে সক্ষম হলো মাত্র ৬ রান। সেই ৬ রান নিতে খুব বেশি বেগ পেতে হলো না পাকিস্তান শাহিন্সকে।

শেষ পর্যন্ত সুপার ওভারে বাংলাদেশ ‌‘এ’ দলকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান শাহিন্স।

কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাবিবুর রহমান সোহান ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি। জিসান আলম ৬ রানে, মাহিদুল অঙ্কন শূন্য রানে, ইয়াসির আলী রাব্বি ৮ রানে এবং আকবর আলী আউট হন ২ রান করে।

এসএম মেহরব ১৯ রান করে সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন; কিন্তু মাহফুজুর রহমান রাব্বি ৩, মৃত্যুঞ্জয় চৌধুরী শূন্য রানে আউট হয়ে যান। ১২ বলে ১৬ রান করেন আবদুল গাফ্ফার। ৯ বলে ১১ রান করেন রিপন মন্ডল।

শেষ পর্যন্ত ম্যাচ গড়ালো সুপার ওভারে। যেখানে বাংলাদেশের ব্যাটাররা ৬ রানের বেশি করতে পারলো না। জবাবে পাকিস্তান ৪ বলেই লক্ষ্যে পৌঁছে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!