বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৪ নভেম্বর ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কনসার্টে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ঐশী

বিনোদন ডেস্ক: গাজীপুরের শিমুলতলীতে শনিবার (২২ নভেম্বর) রাতে ক্ষুদ্র ও কুটির শিল্প ও বাণিজ্য মেলা চলছিল। সেখানে আয়োজন করা হয় একটি কনসার্টের। এই কনসার্টে পারফর্ম করেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। হাজারো দর্শকের সমাগমে জমে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

তবে কনসার্ট চলাকালীন বা শেষ হওয়ার কিছুক্ষণ পর কিছু দুর্বৃত্ত আকস্মিকভাবে মেলায় ভাঙচুর চালানোর ঘটনা ঘটায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, সংঘর্ষের সময় স্টেজে থাকা ঐশী ও তার টিম সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। এক পর্যায়ে প্রাণে বাঁচতে তারা দেওয়াল টপকে কনসার্টস্থল ত্যাগ করেন। এসময় উত্তেজিত জনতা তার ব্যক্তিগত গাড়িও নাকি ভাঙচুর করেছে।

তবে এই খবর সম্পূর্ণ গুজব বলে দাবি করেছেন ঐশী। তিনি জানান, কনসার্টটি একদম সুন্দর ও স্বাভাবিকভাবে শেষ হয়। তার দল নিরাপদেই অনুষ্ঠানস্থল ত্যাগ করে। তাদের বেরিয়ে যাওয়ার পরই মেলায় ভাঙচুর ও মারামারির ঘটনাটি ঘটে।

ঐশীর মা নাসিমা মান্নানও কিছু সংবাদে ভুল তথ্য দেওয়া হচ্ছে দাবি করেন। তিনি বলেন, অনেক সংবাদে লেখা হচ্ছে ঐশীকে অবরুদ্ধ করা হয়েছে। অথচ এমন কিছু একদমই ঘটেনি। ঐশী কনসার্ট শেষ করে বেরিয়ে যাওয়ার পরেই মারামারি শুরু হয়।

ঘটনার পর ঐশী তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতিও দেন। সেখানে তিনি লেখেন, গতকাল আমার কনসার্ট থেকে প্রস্থান করার পর গাজীপুর শিমুলতলী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো সম্পৃক্ততা নেই। আমরা অনুষ্ঠানস্থল নিরাপদে ত্যাগ করার পরেই ঘটনাটি ঘটে।

তিনি আরও লেখেন, বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে নিয়ে কিছু ভুল ও অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে। সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

এদিকে মেলার আয়োজকদের সূত্র জানা গেছে, সিগারেটের দাম নিয়ে তর্কাতর্কি থেকে রাত সাড়ে ১০টার দিকে মেলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পরই ভাঙচুর শুরু হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

১

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

২

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৩

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৪

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৫

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৬

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৭

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

৮

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

৯

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১০

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১১

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১২

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৩

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৪

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৫

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৬

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৭

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

১৮

সব সম্পত্তি লিখে দিতে চেয়েও পার পেলেন না তিনি: ছাত্রীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে রাত্রিযাপনের পাশ বন্ধ, পর্যটন খাত ধ্বংসের চক্রান্তের অভিযোগ

২০