বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ নভেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক সপ্তাহ পিছিয়ে বিপিএল শুরু ২৬ ডিসেম্বর, ফাইনাল ২৩ জানুয়ারি

,

ডেস্ক রিপোর্ট: ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সব কিছু। অনেক পানি ঘোলা হওয়ার পর অবশেষে ৬ দল চূড়ান্ত হয়েছে। অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মত দল পেয়েছে নোয়াখালী, নাম ‘নোয়াখালী এক্সপ্রেস’ ।

৬ প্রতিযোগী দলের ফ্র্যাঞ্চাইজি ও নামকরণ চূড়ান্ত হলেও টুর্নামেন্ট শুরুর দিন-তারিখ নিয়ে ঠিকই অনিশ্চয়তা দেখা দিয়েছিল। আগে ঠিক করা ১৯ ডিসেম্বরেই শুরু, নাকি সপ্তাহ খানেক পিছিয়ে? তাতে লাভ-ক্ষতি কী?

মোস্তাফিজসহ বিদেশি আসরে খেলতে যাওয়া অন্য ক্রিকেটাররা খেলতে পারবেন বিপিএল পিছিয়ে গেলে। সাথে একটু ভালো মানের ক্রিকেটার পাওয়া যাবে। এসব চিন্তায় শেষ পর্যন্ত এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বিপিএল। এই মুহূর্তে খবর-আগামী ১৯ ডিসেম্বর নয়, ২৬ ডিসেম্বর শুরু বিপিএল। ফাইনালের সম্ভাব্য দিন ধরা হয়েছে ২৩ জানুয়ারি।

এদিকে টুর্নামেন্ট শুরুর ভেন্যু নিয়েও ছিল নানা জটিলতা। ভেতরে ভেতরে রাজশাহীতে খেলা অনুষ্ঠানের চিন্তাভাবনাও চলছিল। বোর্ডের কোনো কোনো বড় কর্তা রাজশাহীতে খেলা আয়োজনে ছিলেন উৎসাহী। কিন্তু কিছু আনুষঙ্গিক কারণে রাজশাহীতে শেষ পর্যন্ত খেলা আয়োজন করা সম্ভব না। তা নিশ্চিতের পর প্রথম ভেন্যু হিসেবে চিন্তা করা হয় চট্টগ্রামকে।

কিন্তু চট্টগ্রামের মাঠে পর্যাপ্ত পানি সরবরাহে সমস্যা, সেই সাথে সমুদ্র কাছে থাকায় লবণাক্ত পানিতে ঘাসের রং ধূসর হয়ে যাওয়াও একটা বড় প্র্যাকটিক্যাল প্রবলেম। অবশেষে সে সমস্যা দূর করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন গভীর নলকূপ বসানো হচ্ছে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

পাশাপাশি লবণাক্ত পানি বন্ধের মেশিন বসানোও হচ্ছে খুব শিগগিরই। এসব করতে সময় প্রয়োজন। তাই প্রথমে চট্টগ্রামে খেলা চালানো সম্ভব নয়। সে কারণেই প্রথম পর্বটা সিলেটে অনুষ্ঠানের সিদ্ধান্ত চূড়ান্ত। ২৫ ডিসেম্বর সিলেটে বিপিএল শুরুর দিন দুয়েক আগে ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান করার কথা। কেন সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান নয়? আয়োজকদের দেওয়া তথ্য, একই মাঠে উদ্বোধনী অনুষ্ঠান করলে একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ও পরে মিলে অন্তত ৪ দিন লাগে মাঠকে খেলা উপযোগী করে তুলতে। তাই সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান নয়।

২৩ অথবা ২৪ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী পর্বের আনুষ্ঠানিকতা শেষে ২৬ ডিসেম্বর সিলেটে আসর শুরু। তারপর সিলেট পর্ব শেষে বিপিএল চলে যাবে চট্টগ্রামে। সেখান থেকে বিপিএল একবারে চলে আসবে রাজধানীতে। এবং ঢাকাতেই বাকি সব পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বিকেল থেকে সন্ধ্যায় বিপিএল গভর্নিং কাউন্সিলের জুম মিটিং শেষে ওপরের এ তথ্যগুলো জাগো নিউজকে দিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু।

তিনি জানান, ‘প্রতিযোগী দলগুলোর পক্ষ থেকে একটা অনুরোধ ছিল-যতটা সম্ভব ভ্রমণ এড়ানো। আমরা তাই তিনটি ভেন্যুতেই খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। আগের মত ঢাকায় ২ বার খেলা আয়োজনের চিন্তা বাদ দিয়ে দিয়েছি। তাতে করে দলগুলোর ভ্রমণ কমবে। প্রতিবারের মত সিলেট ও চট্টগ্রামের মাঝখানে ঢাকা এসে আবার গিয়ে আবার ঢাকায় ফিরতে হবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!