বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ ডিসেম্বর ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সড়ক দুর্ঘটনায় আহতদের মাঝে ছাগল বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই-নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার পক্ষ থেকে র‍্যালি, আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় আহতদের মাঝে ছাগল বিতরণ করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক দুর্ঘটনায় পা হারানো শান্তি বেগম ও কল্যাণী রাণী ঘোষের মাঝে ছাগল বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।

নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক ও ঠিকাদারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ।

বক্তব্য রাখেন নিসচা সহসভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, জিএম মিজানুর রহমান যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, সাংবাদিক আসাদুল ইসলাম, পূর্ণ চন্দ্র মন্ডল, আবুল হাশেম, বদিউজ্জামান, কাজী সোহাগ, জালাল উদ্দীন, আফজাল হোসেন, তাহারুল ইসলাম, ফরিজুল ইসলাম ও মজিদা বেগম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০