বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩ ডিসেম্বর ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টানা দ্বিতীয়, মোট ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি বিরাট কোহলির

স্পোর্টস ডেস্ক: ৩৭ পেরিয়ে বয়স তার ৩৮ চলমান। বিরাট কোহলি যেন হঠাৎ করেই আবার জ্বলে উঠলেন। বুঝিয়ে দিচ্ছেন, তিনি ৩৮ বছরের নন, যেন ২৮ বছরের টগবগে এক তরুণ। এখনও তার ব্যাটের ধার সমানভাবে কার্যকর। প্রতিপক্ষের বোলারদের এখনও কেটে কুটি কুটি করতে সক্ষম।

রাঁচির পর জয়পুর। ভিন্ন দুটি স্টেডিয়াম হলেও, স্ক্রিপ্ট একই। টানা দ্বিতীয়বার তিন অংকের ঘর ছুঁলেন বিরাট কোহলি। এবার জয়পুরে সেঞ্চুরি করে কোহলি থামলেন ১০২ রানে। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে ৫৩তম সেঞ্চুরি করলেন ভারতীয় টপ অর্ডার ব্যাটার।

রাঁচিতে বিরাট কোহলি করেছিলেন ১৩৫ রান। ভারত করেছিল ৩৪৯ রান। ম্যাচটাও শেষ মুহূর্তে জয় করে নিয়েছিল ভারত। জয়পুরে টস হেরেছিল ভারত। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে জসস্বি জয়সওয়াল ও রোহিত শর্মা সূচনা কিছুটা ভালো করেন। ৮ বলে ১৪ রান করে আউট হন রোহিত শর্মা। ৩৮ বলে ২২ রান করেন জসস্বি জয়সওয়াল।

রোহিত শর্মা আউট হওয়ার পরই মাঠে নামেন কোহলি। ৬২ রানের মাথায় জয়সওয়াল আউট হয়ে গেলে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে জুটি বাধেন কোহলি। দু’জনের ব্যাটে ১৯৫ রানের বিশাল এক জুটি গড়ে ওঠে। কোহলির সঙ্গে সেঞ্চুরি করেন গায়কোয়াড়ও। ২৫৭ রানের মাথায় তিনি আউট হন ১০৫ রান করে। ৮৩ বলে খেলা এই ইনিংসটি সাজানো ছিল ১২টি বাউন্ডারি ও ২ ছক্কায়।

বিরাট কোহলি আউট হন ২৮৪ রানের মাথায়। ৯৩ বলে ১০২ রান করে বিদায় নেন তিনি ৭টি বাউন্ডারি ও ২ ছক্কা মেরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

২

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৩

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৪

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৫

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৬

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৭

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৮

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

৯

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১০

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১১

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১২

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৩

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৪

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৫

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৬

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৭

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৮

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

১৯

সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০