বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৪ ডিসেম্বর ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শুটিংয়ে আহত আরিফিন শুভ

বিনোদন ডেস্ক: ঢাকার বাইরে অনেকটাই চুপিসারে চলছে আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ সিনেমার শুটিং চলছে। পুরো ইউনিট বিষয়টি গোপন রাখতে চাইলেও তা পুরোপুরি সম্ভব হয়নি। ইতোমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে শুটিংয়ের কয়েকটি দৃশ্য।

এর মধ্যেই জানা গেল, শুটিং করতে গিয়ে আহত হয়েছেন আরিফিন শুভ। একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় তার শরীরে আগুন লাগে।

সিনেমার মতোই এই দুর্ঘটনা নিয়েও চুপ রয়েছেন সিনেমার সঙ্গে যুক্তরা। তবে শুটিং ইউনিটের কয়েকটি সূত্র জানায়, অ্যাকশন দৃশ্যটিতে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবকিছু ঠিকভাবেই প্রস্তুত ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই নিয়ন্ত্রণ হারিয়ে আগুন হঠাৎ করে শুভর পায়ে ধরে যায়। কয়েক সেকেন্ডের ব্যবধানে শিখা আরও উঁচু হতে থাকে।

সূত্রগুলো আরও জানায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় মাটিতে পড়ে যান তিনি। তখন ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। আগুন নেভালেও তার পায়ে দগ্ধচিহ্ন পড়ে।

দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুট বন্ধ করতে চাইলেও শুভ নাকি রাজি হননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়ান এবং সেদিনের সব কাজ শেষ করেন। বর্তমানে পায়ে ক্ষত নিয়েই নিয়মিত শুটিং করছেন তিনি।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে অ্যাকশনধর্মী ‘মালিক’। এতে আরিফিন শুভর সঙ্গে রয়েছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০