বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিএলেই বিশ্বকাপের আত্মবিশ্বাস খুঁজছেন লিটন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি দেরি নেই। আগামী ফেব্রুয়ারিতে বসবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জমজমাট সংক্ষিপ্ত ফরম্যাটের আসর। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দলের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।

লিটনের মতে, যেখানেই খেলতে নামুক বাংলাদেশ—লক্ষ্য সবসময় বড় থাকে। দলকে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে নিতে চান তিনি। সেই পথচলায় লড়াই থাকবে প্রতিটি ম্যাচ জয়ের জন্য।

লিটন বলেন, ‘যেখানেই খেলতে যাই না কেন, লক্ষ্য সবসময় বড় থাকে। আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। চেষ্টা থাকবে প্রতিটি ম্যাচ জিততে। কতটা সফল হব জানি না, তবে চেষ্টায় কোনো কমতি থাকবে না।’

ফেব্রুয়ারির বিশ্বকাপের আগে চলছে শেষ প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে চলতি মাসের ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। লিটন মনে করেন, বিপিএলের পারফরম্যান্সই অনেকটাই নির্ধারণ করে দেবে ক্রিকেটারদের আত্মবিশ্বাসের মাত্রা।

অধিনায়ক বলেন, ‘বিপিএলও টি-টোয়েন্টি ফরম্যাটের। বিপিএলে জাতীয় দলের ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস অনেক বাড়বে।’

বর্তমান টি-টোয়েন্টি দলই কি বিশ্বকাপে যাবে—এমন প্রশ্নে লিটন জানান, অভিজ্ঞতা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে সুযোগ সবার জন্যই খোলা। বিপিএলে কেউ অসাধারণ পারফরম্যান্স করলে তাকেও বিবেচনায় নেওয়া হবে।

লিটন যোগ করেন, ‘অভিজ্ঞতার গুরুত্ব বেশি হলেও দরজা সবার জন্যই খোলা। যারা অনেকদিন ধরে এই ফরম্যাটে খেলছে তাদের প্রাধান্যটাই বেশি। তবে যদি বিপিএলে কেউ অসাধারণ পারফর্ম করে এবং কোচ-নির্বাচকরা মনে করেন তাকে প্রয়োজন, তাহলে অবশ্যই জায়গা খোলা আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!