বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৩ ডিসেম্বর ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। ৬ দলের অংশগ্রহণে দ্বাদশ আসরটি অনুষ্ঠিত হবে। নতুন মালিকানা ও নামে এবারের বিপিএলে অংশ নেবে সিলেট টাইটান্স। অন্য দলগুলোর মতো নিলামে তারাও পছন্দসই দল সাজিয়েছে। তবে এর বাইরেও শক্তি বাড়ানোর সুযোগ আছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। সেটিকে কাজে লাগিয়ে এবার ইংলিশ তারকা মঈন আলিকে দলে ভেড়াল সিলেট।

নিলামের পর একে একে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করেছে তারা। সেই তালিকায় সর্বশেষ নাম মঈন আলি। এর আগে সাবেক এই তারকা অলরাউন্ডার বিপিএলে দুই ফ্র্যাঞ্চাইজির হয়ে চার আসরে খেলেছেন। ২০২৪ পর্যন্ত সর্বশেষ তিন আসরে মঈন খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। এর মধ্যে দু’বার শিরোপাও জিতেছেন। প্রথমবার সিলেট ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে মঈন আলিকে।

তার আগে ইংল্যান্ডের আনক্যাপড খেলোয়াড় ইথান ব্রুকসকে দলে নেয় সিলেট। সম্প্রতি আলো কেড়েছেন ভাইটালিটি ব্লাস্টে ১৪ ম্যাচ খেলে। বিশেষ করে ব্যাটিং দিয়ে। এই ‘নবীন’ খেলোয়াড়কে এবার বিপিএলেও দেখা যাবে। সিলেট টাইটান্সে নাম লেখানো ব্রুকস সর্বশেষ ভাইটালিটি ব্লাস্টে দুর্দান্ত খেলেছেন। ২৪ বছর বয়সী এই প্রতিভাবান ক্রিকেটারের অন্তর্ভুক্তি বাড়াবে সিলেটের শক্তি। ইংলিশ টি-টোয়েন্টি সার্কিটে নিজের ব্যাটিং ও বোলিং দক্ষতার জন্য পরিচিত ইথান ব্রুকস।

সিলেট টাইটান্সের মিডল অর্ডারে ব্যাটিং গভীরতা, পাওয়ার-হিটিং সক্ষমতা এবং বোলিং ভারসাম্যের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যোগ করতে পারেন। ২০২৫ সালের ভাইটালিটি ব্লাস্টে প্রায় ১৬৭ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন ব্রুকস। ৫৭ বাউন্ডারিতে টুর্নামেন্টে করেছেন মোট ৩৮০ রান। অর্ধশতক হাঁকান তিনটি। সবমিলিয়ে ২৮ টি-টোয়েন্টি খেলে ১৮ উইকেট নিয়েছেন এই ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার। ব্যাটিংয়ে তিন ফিফটিতে ৬৯৫ রান, বাউন্ডারি মেরেছেন ৯৯টি।

একনজরে সিলেট টাইটান্সের স্কোয়াড :

পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন (২২ লাখ), এবাদত হোসেন (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২২ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), শহিদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস জাভেদ (১৪ লাখ), তৌফিক খান তুষার (১৪ লাখ), মুমিনুল হক (২২ লাখ), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৫ হাজার ডলার), অ্যারন জোন্স (২০ হাজার ডলার), ইথান ব্রুকস, আজমতউল্লাহ ওমরজাই, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব, মঈন আলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!