বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ ডিসেম্বর ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বলিউডে অভিষেকেই কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভ

বিনোদন ডেস্ক: বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার ঘটনা খুব বেশি নেই। দীর্ঘদিন ধরে সেই জায়গাটি ছিল প্রায় অপ্রবেশযোগ্যই। অনেক আলোচনা, প্রত্যাশা আর অপেক্ষার পর অবশেষে সেই নীরব ভাঙন ঘটল।

বাংলাদেশের জনপ্রিয় তারকা আরিফিন শুভ প্রথমবারের মতো বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে লীড রোলে দেখা যাবে ঢাকার এই চিত্রনায়ককে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সনি লিভ ‘জ্যাজ সিটি’র টিজার প্রকাশ করে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। সেই ঝলকে আরিফিন শুভকে দেখা গেছে জিমি রয় চরিত্রে- গল্পের প্রাণকেন্দ্রে।

পুরো সিরিজটাই আবর্তিত হয়েছে তার চারপাশে; প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত যেন তার চরিত্রকে ঘিরে গড়ে উঠেছে। সিরিজের টিজারেই আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নাচছেন। প্রতিটি লুকেই রেট্রো ধাঁচের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ যেন ফুটে উঠেছে।

জ্যাজ সিটির জিমি রয় চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভর ভাষ্য, ‘জ্যাজ সিটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে শুধু সংলাপ নয়, সঙ্গীতও গল্প বলে। চরিত্রের অনুভূতি ও পরিস্থিতি সংলাপের বাইরে ফুটে ওঠে। সঙ্গীত, সংলাপ আর নীরবতার সমন্বয়ে জ্যাজ সিটির পুরো আবহ অনুভব করা যাবে।’

জানা গেছে, নিজের প্রথম বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটি’তে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়- বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি।

টিজারে দেখা গেছে, ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন এবং পরিবর্তনের গল্পই উঠে এসেছে সিরিজটিতে। প্রতিটি দৃশ্য যেন ঐ সময়ের আবহ ও ইতিহাসকে জীবন্ত করে তুলে, দর্শককে সেই সময়ে নিয়ে যায়।

সিরিজটির পরিচালনা ছাড়াও গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে বলিউডে খ্যাতি পেয়েছেন। এই সিরিজে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। এছাড়া উপস্থিত রয়েছেন বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ।

সনি লিভ জানিয়েছে, ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি সিরিজটি মুক্তি পাবে হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০