বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৩, ৩:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিডিয়া আমার ব্যক্তিগত জীবন নিয়ে চাটনি বানিয়েছে: স্বস্তিকা

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কাজ করেছেন বহু ব্যবসা সফল সিনেমায়। যদিও ক্যারিয়ারে অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি।

‘ঠোঁটকাটা’ স্বভাবের এই অভিনেত্রী সম্প্রতি আঙুল তুলেছেন মিডিয়ার দিকে। তার দাবি, অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি ব্যস্ত ছিল কলকাতার মিডিয়া। স্বস্তিকা বলেন, ‘কলকাতার মিডিয়া চিরকাল আমার ব্যক্তিগত জীবন নিয়ে চাটনি বানিয়েছে।’

তার অভিযোগ, ‘কলকাতার কিছু কিছু সংবাদমাধ্যম এতদিন আমার ছবি নিয়ে কোনো আলোচনা করেনি। তার বদলে আমি কার সঙ্গে কোন হোটেলে বসে কফি খেলাম, আমার ব্যক্তিগত জীবনে কী ঘটছে, এই সব নিয়েই লিখে গেছে। সেগুলো দিয়ে হয় কুলের চাটনি বানিয়েছে, নয় টমেটোর চাটনি বানিয়েছে।’

এই অভিনেত্রী বলেন, ‘এক বছরে আমার পাঁচটি ছবিও মুক্তি পেয়েছে। তার মধ্যে দু’-তিনটি ছবি হিট। সেই সংবাদমাধ্যমগুলো এক অক্ষরও লেখেনি সেই ছবিগুলো নিয়ে। এখন অবশ্য তারা সমীকরণ ঠিক করতে চায় আমার সঙ্গে। কিন্তু আমার উৎসাহ হারিয়ে গেছে।’

সম্প্রতি স্বস্তিকাকে প্রযোজক সন্দীপ সরকার ‘নগ্ন ছবির নমুনা’ পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর ‘শিবপুর’ সিনেমার অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায় অভিযোগ করেন, ষড়যন্ত্রের মূলে রয়েছেন ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য।

এ অভিযোগের পর ফেসবুক পোস্টে স্বস্তিকা জানান, ‘শিবপুর’ সিনেমায় যুক্ত হয়েই ওই বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী। তাই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে তিনি যাবেন না। এরপর থেকেই এই ছবিকে নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০