বাংলাদেশ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২২ ডিসেম্বর ২০২৫, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপিএলে রাজশাহীর নেতৃত্বে শান্ত

ডেস্ক রিপোর্ট: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আমেজ শুরু হয়ে গেছে। এবারের আসরে শুরু থেকেই আলোচনায় রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। দল গঠন থেকে শুরু করে পেশাদার ব্যবস্থাপনা—সবক্ষেত্রেই ইতিবাচক ছাপ রাখা দলটি এবার তাদের নেতৃত্বের ভার তুলে দিল জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাঁধে।

বিপিএল নিলামের আগেই ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে শান্তকে দলে ভিড়িয়েছিল রাজশাহী।

দলে অভিজ্ঞ মুশফিকুর রহিম, যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী কিংবা তানজিদ হাসান তামিমের মতো বিকল্প থাকলেও ফ্র্যাঞ্চাইজিটি শেষ পর্যন্ত শান্তর আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্মের ওপরই আস্থা রেখেছে।
হান্নান সরকারের তত্ত্বাবধানে থাকা রাজশাহী ওয়ারিয়র্স এবার বেশ ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড গড়েছে। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত এই দলটিকে নিয়ে ক্রিকেট মহলে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। শান্তর নেতৃত্বে দলটি টুর্নামেন্টে কতটা আধিপত্য বিস্তার করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

একনজরে রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, জিসান আলম, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরাব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, শাখাইর এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল।

বিদেশি ক্রিকেটার: জিমি নিশাম, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, দুশান হেমন্থ ও জাহানদাদ খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

১১

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী

১২

আসামে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭ লাখ

১৩

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

১৫

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

১৬

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

১৭

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

১৮

তালা প্রেসক্লাবের শোক

১৯

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

২০
error: Content is protected !!