বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২২ ডিসেম্বর ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে পথ নাটক

 

​কয়রা (খুলনা) প্রতিনিধি: প্রথাগত প্রচারণার বাইরে গিয়ে শিল্পের মাধ্যমে সামাজিক ব্যাধিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল খুলনার কয়রা উপজেলার এক ব্যতিক্রমী আয়োজন।

বাল্যবিবাহের অভিশাপ আর নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা গড়তে মঞ্চ নাটককে বেছে নিয়েছিল আয়োজকরা, যা রূপ নিয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণজোয়ারে।

​গত বৃহস্পতিবার উত্তর বেদকাশি ও মহারাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে ‘আমাল ফাউন্ডেশন’ ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে এই বিশেষ নাট্য প্রদর্শনীর আয়োজন করা হয়।

‘সুশীলন সাংস্কৃতিক দল, খুলনা’ এর শিল্পীদের প্রাণবন্ত অভিনয়ে উঠে আসে গ্রামীণ সমাজে বাল্যবিবাহের ভয়াবহ কুফল এবং নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অমোঘ বার্তা।

​সাধারণত সচেতনতামূলক সভায় সাধারণ মানুষের উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও, এই আয়োজনে দেখা গেছে ঠিক উল্টো চিত্র।

উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বিস্ময় প্রকাশ করে বলেন, আমার দীর্ঘ জনপ্রতিনিধি জীবনে একটি সচেতনতামূলক অনুষ্ঠানে এত বিপুল সংখ্যক নারী ও পুরুষের উপস্থিতি আমি আগে কখনও দেখিনি। আমাল ফাউন্ডেশন প্রমাণ করেছে যে, সৃজনশীল উপস্থাপনা দিয়ে মানুষকে জাগ্রত করা সম্ভব। ​নাটক চলাকালীন দেখা যায় দর্শকদের মধ্যে পিনপতন নীরবতা। সাবলীল অভিনয় আর চেনা গল্পের মাধ্যমে যখন বাল্যবিবাহের শারীরিক ও মানসিক ক্ষতির চিত্র ফুটে ওঠে, তখন উপস্থিত দর্শকদের অনেকের চোখেই দেখা যায় জল।

আয়োজকরা মনে করেন, লিফলেট বিলি বা বক্তৃতার চেয়ে দৃশ্যকাব্য মানুষের হৃদয়ে দ্রুত পৌঁছাতে সক্ষম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো: মনিরুজ্জামান। এ সময় তারা বলেন, সামাজিক কুসংস্কার দূর করতে হলে এই ধরণের সাংস্কৃতিক আন্দোলনের কোনো বিকল্প নেই।

আমাল ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, মঞ্চ নাটক সরাসরি মানুষের হৃদয়ে কড়া নাড়ে। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে সচেতনতার এই বার্তা পৌঁছে যাক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু বিভূতিভূষণ, ইউপি সদস্য মাসুম বিল্লাহ এবং আমাল ফাউন্ডেশনের ইভেন্ট অর্গানাইজার মোঃ আজিজুল হক, যার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০