বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৪ ডিসেম্বর ২০২৫, ২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা শহরে বিদ্যুতের তার চুরির হিড়িক!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরে ওজােপাডিকো গ্রাহকদের তার চুরির হিড়িক পড়েছে। গত দুই মাসের ব্যবধানে প্রায় অর্ধশতাধিক গ্রাহকের তার চুরির ঘটনা ঘটেছে। এতে শহরজুড়ে বিদ্যুতের গ্রাহকদের মধ্যে তার চুরির আতংক বিরাজ করছে।

ওজোপাডিকোর গ্রাহক সাতক্ষীরা শহরের লস্করপাড়ার মাওলানা মিজানুর রহমান জানান, সম্প্রতি তার বাড়ির বিদ্যুতের তার চুরি হয়ে যায়।

তিনি বলেন, রাতে মনে হয়েছিল বিদ্যুৎ নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি চোরেরা তার চুরি করে নিয়ে গেছে।

দক্ষিণ কাটিয়া গ্রামের আলতাফ হোসেন বলেন, গভীর রাতে ঘুম থেকে উঠে দেখি বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে দেখা গেল সব জায়গায় বিদ্যুৎ আছে। পরবর্তীতে দেখা গেল চোরেরা তার চুরি করে নিয়ে গেছে।

তিনি এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় জিডি করেছেন।

হঠাৎ করে শহরে তার চুরি বেড়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় অনেক গ্রাহক জিডি করেছেন। জিডির সূত্র ধরে পুলিশ চোরদের সনাক্ত করার চেষ্টা করছে। যেসব এলাকায় চুরি হচ্ছে সে সব এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

ওজোপাডিকো সাতক্ষীরার আবাসিক প্রকৌশলী মোঃ শোয়াইব হোসেন জানান, সাতক্ষীরায় ওজোপাডিকোর গ্রাহক সংখ্যা ৫৮ হাজার ৫৯৮ জন। হঠাৎ করেই বিদ্যুতের তার চুরি বৃদ্ধি পেয়েছে। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। এছাড়া গ্রাহকদের সচেতন করার জন্য আমরা মাইকিং করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০