বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ ডিসেম্বর ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৫ বছর পর ফিরেই শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে- এমন শর্তে ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে খেললেন বিরাট কোহলি। প্রথম ম্যাচেই শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন তিনি লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে। একই দিনে সবচেয়ে বেশি ১৫০ এর বেশি রানের কীর্তিতে যৌথভাবে শীর্ষে বসলেন তার জাতীয় দলের সতীর্থ রোহিত শর্মা।

দিল্লির হয়ে বেঙ্গালুরুতে অন্ধ্রের বিপক্ষে ৩৩০তম ইনিংস খেলে ১৬ হাজার রানের মাইলফলক ছুঁলেন কোহলি। এই রান করতে শচীন খেলেছিলেন ৩৯১ ইনিংস। লিস্ট এ-তে ৫৫১ ম্যাচে ৫৩৮ ইনিংস খেলে ২১ হাজার ৯৯৯ রান করে ক্যারিয়ারের ইতি টানেন ভারতীয় ব্যাটিং গ্রেট। যার মধ্যে ৪৫২ ওয়ানডেতে রান ১৮ হাজার ৪২৬। কোহলি ২৯৬ ওয়ানডে খেলে করেছেন ১৪ হাজার ৫৫৭ রান। দিল্লির হয়ে এদিন ১০১ বলে ১৩১ রান করেছেন তিনি।

লিস্ট এ-তে দ্রুততম ১৬ হাজার রানের তালিকায় সেরা পাঁচজনের মধ্যে ভারতীয় হিসেবে কেবল শচীন ও কোহলি আছেন। গর্ডন গ্রিনিজ (৪২২ ইনিংস), রিকি পন্টিং (৪৩০ ইনিংস) এবং গ্রাহাম গুচ ও ভিভ রিচার্ডস (৪৩৫ ইনিংস) তাদের উপরে।

কোহলির মতো রোহিতও বিজয় হাজারে ট্রফিতে ফিরেছেন। ভারতের শীর্ষ ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতায় সাত বছর পর ফিরেছেন ভারতীয় ওপেনার। এইদিন দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে ৬২ বলে সেঞ্চুরি করলেন ৩৮ বছর ও ২৩৮ দিন বয়সী রোহিত। তিনি ইনিংস শেষ করেছেন ৯৪ বলে ১৫৫ রান করে। মুম্বাইয়ের ৮ উইকেটে জয়ের ম্যাচে ১৮ চার ও ৯ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। এনিয়ে নবমবার দেড়শ ছাড়ানো ইনিংস খেললেন রোহিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১০

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১১

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১২

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৩

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৪

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৫

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৬

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

১৭

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

১৮

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ, গ্যাস সংকটে সহায়তার প্রত্যাশা

২০
error: Content is protected !!