বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৮ ডিসেম্বর ২০২৫, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছার লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলে ৮৭ ব্যাচের পুনর্মিলনী

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার ঐতিহ্যবাহী লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের এসএসসি-১৯৮৭ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে স্কুল মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল শিক্ষার্থীদের প্রাক্তন উচ্ছ্বাস আর আনন্দ।

এ অনুষ্ঠানের মাধ্যমেই ৩৮ বছর পর একত্রিত হয় ৮৭ ব্যাচের শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষাঙ্গনে একে অপরের সঙ্গে দেখা, গল্প, আড্ডা ছবি তোলা সবকিছুতেই এক অন্যরকম ভালোলাগা অনুভব করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এমন অনুষ্ঠানে আসতে পেরে নিজেদের ধন্য মনে করেন অনেকেই।

প্রতিষ্ঠানের প্রাক্তন সহকারী শিক্ষক (গণিত) অলিয়ার রহমান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর ও প্রাক্তন শিক্ষার্থী সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রূপ কুমার রায়, শুকল্যাণ রায়, কৃষ্ণপদ মন্ডল, গোলক চন্দ্র বাইন, এস এম হামিদুল্লাহ, আব্দুল মালেক প্রমুখ।

বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী জোসনা আক্তার। উপস্থিত ছিলেন ৮৭ ব্যাচের মুশফিকুর রহমান মিঠু, আব্দুল কুদ্দুস সানা, বেনজীর আহমেদ, ইবাদুল হক গাইন, আকতার উজ্জামান, দীনেশ চন্দ্র রায়, ভার্চুয়াল ফসিউদ্দিন মাহতাব, স্বপ্নন মন্ডল, রফিকুল ইসলাম, বঙ্কিমচন্দ্র মন্ডল, জিএম আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, নাজমা বেগম, মাসুমা বেগম, হুমায়ুন কবির নান্নু, হুমায়ুন কবির, মফিজুল ইসলাম, বাবুরাম মন্ডল, আজিজুর রহমান, হাশেম আলী, খায়রুল আলম, শংকর সরকার, তাপস ঢালী, তাপস সরদার, আ. ছাত্তার, অমল কৃষ্ণ গাইন, মোশরাফুল আলম, অমলরাজ মন্ডল, হেমায়েত উদ্দিন, ইসলাম বিশ্বাস, রোকন উদ্দিন, ফজলুল হক, মোখলেছুর রহমান, হায়দার বিশ্বাস, আ. হালিম, আকবর আলী, জাহাঙ্গীর আলম, আবুল বাশার, লতিফ কাগজী, হাফিজুর রহমান, মনছুর সরদার, শফিকুল ইসলাম, হালিম গাইন, খানজাহান আলী, বাহারুল ইসলাম, কামরুল ইসলাম, সুরঞ্জন রায়, রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষক ও বন্ধুদের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল মালেক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০