বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৯ ডিসেম্বর ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন

বিনোদন ডেস্ক: অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পেয়েছে তার অভিনীত বহুল আলোচিত কাজ ‘সাবা’। এই সিনেমাটি নিয়ে ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে একটি আবেগঘন ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন মেহজাবীন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পোস্টে মেহজাবীন জানান, ‘সাবা’ কোনো সাধারণ গল্প নয়; এটি মানুষের জীবনের গভীরে লুকিয়ে থাকা নানা অনুভূতির সংমিশ্রণ। তিনি লিখেছেন, ‘সাবা গল্পটি মূলত মানুষের সুখী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, অপরাধবোধ, স্বাধীনতা, দায়িত্ব, ভালোবাসা এবং সামান্য ঘৃণাকে ঘিরে।’

বর্তমানে শীতের আমেজ আর ছুটির মৌসুম চলছে। এই অলস সময়টাকে আরও আনন্দময় করে তুলতে মেহজাবীন দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘ছুটির এই সময় আর শীতের দিনগুলোতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে বসে হইচই-এ সাবা দেখুন।’

দর্শকদের প্রতি আত্মবিশ্বাসের সুর ফুটিয়ে তুলে এই অভিনেত্রী আরও বলেন, ‘এই গল্প আপনার মনকে উষ্ণ করে রাখবে।’

উল্লেখ্য, ‘সাবা’ সিনেমাটি নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল। এতে মেহজাবীনের পাশাপাশি আরও অনেক দক্ষ অভিনয়শিল্পী কাজ করেছেন। জীবনঘনিষ্ঠ গল্পের সাবলীল উপস্থাপনের কারণে মুক্তির পর থেকেই ওটিটিতে দর্শকনন্দিত হচ্ছে কাজটি। মেহজাবীনের এই পোস্টের পর অনুরাগী ও দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে নতুন করে কৌতূহল দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705