বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ জানুয়ারি ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে সাজেদুল ও বিপ্লব

ডেস্ক রিপোর্ট: স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর সাতক্ষীরা জেলা বোর্ড নির্বাচন–২০২৬ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে এসএম সাজেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে এসএম বিপ্লব হোসেন নির্বাচিত হয়েছেন।

গত ২৯ ডিসেম্বর সারাদেশে একযোগে অনলাইনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সাতক্ষীরা জেলা কমিটির ৩৫ জন ভোটার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরদিন ৩০ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর ন্যাশনাল ফেসবুক পেজ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিতরা জানুয়ারি মাস থেকেই আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।

নবগঠিত সাতক্ষীরা জেলা বোর্ডে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুমা খাতুন। এছাড়া হিউম্যান রিসোর্স অফিসার পদে তানজিল আলম, ট্রেজারার নাজমুল হাসান, প্রজেক্ট অফিসার কাজী খালিদ এবং পাবলিক রিলেশন অফিসার হিসেবে নাজমুল সাকিব নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি সাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম বিপ্লব হোসেন সাতক্ষীরার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও যেকোনো সংকটে সংগঠনটিকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০