বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জানুয়ারি ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কণ্ঠশিল্পী আব্দুর রাজ্জাক রাজুর স্মরণসভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুর রাজ্জাক রাজুর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় সাতক্ষীরা লাইট অ্যান্ড লজিস্টিক-এর উদ্যোগে জেলার বিভিন্ন স্তরের শিল্পী, কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রয়াত শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এতে বক্তারা আব্দুর রাজ্জাক রাজুর বর্ণাঢ্য সংগীতজীবন, মানবিক গুণাবলি ও শিল্পী হিসেবে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, রাজু শুধু একজন কণ্ঠশিল্পীই ছিলেন না, তিনি ছিলেন সহজ-সরল, অমায়িক ও সহকর্মীবান্ধব একজন মানুষ। তাঁর কণ্ঠে ছিল মাটি ও মানুষের গল্প, যা শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিল।

স্মৃতিচারণ করেন মঞ্জুরুল হক, আবু আফফান রোজবাবু, শহিদুর রহমান, মেহবুব শাহ (মাহবুব), জামি হক, মীর তাইজুল ইসলাম রিপন, চৈতালী মুখার্জি, শেখ মিল্টন, সুমন্ত, এসএম বিপ্লব হোসেন, নিশিত, হাসান, ছোঁয়া, সাথী, পিনাকসহ আরও অনেকে। আবেগঘন বক্তব্যে প্রয়াত শিল্পীর স্ত্রীও তাঁর জীবনের নানা স্মৃতি তুলে ধরেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

বক্তারা বলেন, আব্দুর রাজ্জাকের অকালপ্রয়াণে সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। তাঁর কণ্ঠ ও সৃষ্টিশীলতা আগামী প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রবিউল ইসলাম গাজী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১০

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১২

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৩

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৪

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১৫

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৭

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

১৮

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৯

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

২০
error: Content is protected !!