
ডেস্ক রিপোর্ট: কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পরিণীতা নিয়ে পাঠচক্রের আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা ইউনিট।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা কালেক্টরেট পার্কে বছরের প্রথম পাঠচক্রটি অনুষ্ঠিত হয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীকে ঘিরে আয়োজিত এই পাঠচক্র তাকে উৎসর্গ করে উপন্যাসটি পাঠ ও আলোচনা করা হয়।
আলোচনায় উপন্যাসে উঠে আসা প্রেম, আত্মমর্যাদা, সামাজিক শ্রেণিবিভাগ ও মানবিক মূল্যবোধ নিয়ে শরৎচন্দ্রের বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।
পাঠচক্রে বন্ধুসভার সদস্যরা সমাজের প্রেক্ষাপটে ‘পরিণীতা’ উপন্যাসটির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।
প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা ইউনিটের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস জানান, নিয়মিত পাঠচক্রের মাধ্যমে সাহিত্যচর্চার পাশাপাশি সামাজিক ও মানবিক চেতনাবোধ জাগ্রত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা ইউনিটের সহসভাপতি মোঃ রাহাতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ নিধি, অর্থ সম্পাদক জান্নাত আলম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ তানভীর আহমেদ, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক শারমিন আক্তার রিয়া, কার্যনির্বাহী সদস্য মোঃ হোসেন আলী, বন্ধু মোঃ ইসমাইল হোসেন, সারিকা সুলতানা, শারমিন আক্তার, সিফাত হোসেন, আল আমিন, ফাহিম প্রমুখ।
পাঠচক্রের শেষে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস আবৃত্তি করেন স্বরচিত কবিতা ‘নীরব বিষণ্নতা’।


মন্তব্য করুন