বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদে আসছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফের জুটি বেঁধেছেন জনপ্রিয় দুই তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

জানা গেছে, বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশন কাজ চলছে। পরিচালক সাইফ চন্দন গণমাধ্যমে সম্প্রতি জানান, সিনেমার মূল দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি আছে। বলেন, আমাদের শুটিং শেষ, এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঈদে সিনেমাটি দর্শকদের সামনে আনার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।

নির্মাতা সাইফ চন্দনের জন্য ঈদের বাজার বেশ ইতিবাচক। ২০২৩ সালের রোজার ঈদে তার পরিচালিত ‘লোকাল’ সিনেমাটি দর্শকদের মাঝে বেশ আলোচনা তৈরি করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার বড় ক্যানভাসে ‘মালিক’ নিয়ে আসছেন তিনি।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘জীবন যাপন’ অবলম্বনে নাটক নির্মাণের মাধ্যমে ২০০৮ সালে বিনোদন আঙিনায় যাত্রা শুরু করেন সাইফ চন্দন। দীর্ঘ ছয় বছর ছোট পর্দায় নিয়মিত কাজ করার পর ২০১৪ সাল থেকে তিনি চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’ এবং ‘দুনিয়া’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

উত্তর বেদকাশীতে মধু মেলা

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইলেন নারী

কেশবপুরে পরিবহন কাউন্টারগুলোতে নেই শৌচাগার, দুর্ভোগে যাত্রীরা

১০

হাবিবুল ইসলাম হাবিবকে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুলেল শুভেচ্ছা

১১

অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডের দিনে বাংলাদেশের লক্ষ্য ১৯২

১২

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

১৩

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, নিখোঁজ ১

১৪

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি

১৫

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৬

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

১৭

৫৫ বছরে বাজেট বেড়েছে বহুগুণ, মানুষের জীবন বদলেছে কতটা?

১৮

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

১৯

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

২০