বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ মার্চ ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় লবণ পানি উত্তোলনে বাঁধা দেওয়ায় ভূমিহীন নারীকে মারপিটের অভিযোগ

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় মৎস্য ঘেরে লবণ পানি উত্তোলনে বাঁধা দেওয়ায় এক ভূমিহীন নারীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ওই নারীকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উত্তর বেদকাশি ইউনিয়নের কাটমারচর গ্রামের আকবার মালীর স্ত্রী রাবেয়া খাতুন এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের কোন জায়গা জমি না থাকায় দীর্ঘদিন যাবত স্বামী সন্তান নিয়ে পাউবোর বেড়িবাঁধের পাশে বসবাস করছেন। কপোতাক্ষ নদের ঐ স্থানের বেড়িবাঁধে নাইন্টি বসিয়ে লবণ পানি উত্তোলনের চেষ্টা করেন একই গ্রামের আব্দুল্যাহ, সবুর শেখ ও লিমন। আমি তাতে বাধা দিতে গেলে ২ মার্চ সকাল ১০টার দিকে তারা আমাকে মারপিট করে আহত করে৷ পরে পরিবারের লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এতো কিছুর পরেও প্রভাবশালী ঐ মহলটি নাইন্টি বসিয়ে লবণ পানি উত্তোলন অব্যাহত রেখেছে। শুধু তাই নয় এ নিয়ে বাড়াবাড়ি করলে আমার পরিবারের ক্ষয়ক্ষতি করার হুমকি ধামকি দিচ্ছে।

তিনি আরও জানান, ঐ চক্রটি কপোতাক্ষ নদের চরভরাটি ৫০ বিঘা জমি অবৈধ ভাবে দখল করে মৎস্য ঘের করে আসছে।

সংবাদ সম্মেলনে রাবেয়া খাতুন লবণ পানি উত্তোলনের পাইপ অপসারণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০