বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ মার্চ ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি উদযাপনে নানা কর্মসূচি পালন করে।

৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনার পর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত, মুক্তিযোদ্ধা সংসদ ও অফিসার্স ক্লাব, আশাশুনি থানা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, উপজেলা জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠন, আশাশুনি সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম, আশাশুনি মহিলা কলেজ, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর ইউনিয়ন পরিষদ, আশাশুনি প্রেসক্লাব ও আশাশুনি আঞ্চলিক প্রেসক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, আশাশুনি বাজার বণিক সমিতি ও হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি, আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান।

আশাশুনি সরকারি হাইস্কুল মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস ও গার্লস গাইড সদস্যরা মার্চপাস্টে অংশ নেন।

এসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।

সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় উপজেলা মডেল মসজিদে। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত’র সভাপতিত্বে আলোচনা সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০