বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ এপ্রিল ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: মালদ্বীপের মালে স্টেডিয়ামে আবারও উড়ল লাল-সবুজের বিজয় নিশান। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বুধবার অনুষ্ঠিত এই লড়াইয়ে দলের একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক।

কোচ মার্ক কক্সের শিষ্যরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং নেপালকে চাপে রাখে।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল তারা। মুরশেদ আলীর পাসে বক্সের ভেতর বল পান নাজমুল হুদা ফয়সাল। সামনে ফাঁকায় থাকা সতীর্থ রোনান সুলিভানকে পাস দিলে নিশ্চিত গোল হতে পারত, কিন্তু ফয়সাল নিজেই শট নিলে বল পোস্টের বাইরে চলে যায়। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

১১তম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। মুরশেদ আলীর মাপা ক্রসে বক্সের ভেতর জটলার মাঝখান থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান মানিক। তার এই গোলে গ্যালারিতে থাকা প্রবাসী দর্শক ও ডাগআউটে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
লিড নেওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা বাংলাদেশ প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায়।

এক পর্যায়ে রোনান সুলিভান বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে একটি লং পাসে ছুটে গিয়েও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি জয় আহমেদ। অন্যদিকে, সমতায় ফিরতে নেপালও কয়েকটি আক্রমণ গড়ে তোলে।

দ্বিতীয়ার্ধের ১১তম মিনিটে বিজ্ঞান খাদকার নেওয়া একটি ফ্রি-কিক ক্রসবারের ওপরের জালে লাগলে অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ।
ম্যাচের শেষ দিকে নেপাল মরিয়া হয়ে উঠলেও বাংলাদেশের রক্ষণভাগ ভাঙতে পারেনি। এই ম্যাচেই বদলি হিসেবে নেমে অভিষেক হয় রোনান সুলিভানের ভাই ডেকলান সুলিভানের।

আগামী শনিবার শিরোপা নির্ধারণী ফাইনালে খেলবে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও ভুটানের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে লড়বে লাল-সবুজরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০