
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ২০২৫-২৬ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি বলেন, সকল খেলায় শারীরিক ফিটনেস ঠিক হয় এবং শরীর সুস্থ রাখে এবং সাঁতার জীবন রক্ষাকারী খেলা। সাঁতার শিখলে জীবন রক্ষা করা যায়। এজন্য প্রত্যেককে সাঁতার শেখা জরুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান সামছুজ্জামান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, সাঁতার প্রশিক্ষক জাহিদ হাসান প্রমুখ।
মাসব্যাপী এই প্রশিক্ষণে আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
মন্তব্য করুন