বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ এপ্রিল ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিব-মাশরাফিকে ফোনে দাওয়াত দিয়েছেন তামিম, বুলবুল করেছেন ব্লক

ডেস্ক রিপোর্ট: সাবেক অধিনায়কদের সম্মান জানাতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ শিরোনামে বিশেষ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই অনুষ্ঠানে সাবেক অধিনায়কদের হাতে তুলে দেওয়া হবে ক্যাপ্টেনস কার্ড।

বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের সরাসরি তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ক্রিকেটের বিভিন্ন সময়ের কান্ডারিরা একই ছাদের নিচে সমবেত হবেন।
দেশের মোট ৩২ অধিনায়ক এই সন্মান পাচ্ছেন। ২৭ জন পুরুষ অধিনায়ক এবং ৫ জন নারী অধিনায়ক পাচ্ছেন বিশেষ এই কার্ড।

অনুষ্ঠানে বিসিবি সভাপতি অধিনায়কদের হাতে ক্যাপ্টেন কার্ড তুলে দেবেন। প্রত্যেক অধিনায়ককে তামিম নিজে ফোন করে দাওয়াত দিয়েছেন।
এই তালিকায় সাকিব আল হাসান যেমন আছেন, আছেন মাশরাফি বিন মর্তুজাও। সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়, সাবেক সভাপতি অমিনুল ইসলাম বুলবুল, সাবেক পরিচারক খারেদ মাসুদ পাইলট কেউই বাদ পড়েননি।

তবে বুলবুলকে ফোন করতে গিয়ে তামিম দেখেন তাকে ব্লক করেছেন বুলবুল। বিসিবি সূত্রে এমন তথ্য জানা গেছে।

মূলত দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে যারা অধিনায়কত্ব করেছেন, তাদের সবাইকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এর মাধ্যমে সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার চিন্তা করছে বোর্ড।

শুধু তাই নয়, ৫০ বছরের বেশি বয়সী সাবেক অধিনায়কদের জন্য আলাদা ‘হেলথ কার্ড’ চালুর বিষয়টিও আলোচনায় রয়েছে, যা তাদের চিকিৎসা সহায়তায় কাজে লাগবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

১০

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

১১

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১২

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১৩

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১৪

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৫

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৬

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৭

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৮

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৯

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

২০
error: Content is protected !!