বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ জুলাই ২০২৩, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুইডেনে কোরআন পোড়ানোয় মুসলিম বিশ্বে তোলপাড়, জরুরি বৈঠকে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে তথাকথিত বাকস্বাধীনতার নামে মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। দেশে দেশে সুইডিশ কূটনীতিকদের ডেকে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে। ইসলামবিদ্বেষী পদক্ষেপের বিষয়ে সতর্ক করা হয়েছে সুইডিশ সরকারকে। এই ইস্যুতে এবার জরুরি বৈঠকে বসতে চলেছে জাতিসংঘ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে পড়ার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকটি এ সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে। পাকিস্তানের অনুরোধে এই বৈঠকের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) মানবাধিকার কাউন্সিলের মুখপাত্র এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ জুন পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের বাইরে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন এক ব্যক্তি। এটি করতে তাকে অনুমতি দিয়েছিল সুইডিশ পুলিশ।

এর পরপরই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মুসলিম বিশ্ব। মধ্যপ্রাচ্যসহ অসংখ্য দেশ এ ঘটনার নিন্দায় সরব হয় এবং স্টকহোমকে ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

প্রতিবাদে কঠোরতার ক্ষেত্রে একধাপ এগিয়ে ছিল মরক্কো। রাবাতে সুইডেনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে ডেকে ‘এ ঘটনার তীব্র নিন্দা’ জানানোর পাশাপাশি দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করে তারা।

এছাড়া, কোরআন পোড়ানোর পরপরই বাগদাদে সুইডিশ দূতাবাসের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন ইরাকিরা।

একই সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা অহংকারী পশ্চিমা জনগণকে শিখিয়ে দেবো, মুসলিমদের পবিত্র মূল্যবোধকে অবমাননা করা মতপ্রকাশের স্বাধীনতা নয়।

তুরস্কের বাধার কারণেই সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার স্বপ্ন এখনো পূরণ হয়নি। মঙ্গলবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সুইডেন উসকানি ঠেকাতে না পারায় তিনি উদ্বিগ্ন।

ফিদান বলেন, তুরস্ক আশা করে, পশ্চিমা সামরিক জোটে যোগদানে যোগ্য হওয়ার জন্য সুইডেন গত বছর ন্যাটো সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির অধীনে নিজেদের প্রতিশ্রুতি পূরণ করবে।

অবশ্য মুসলিম বিশ্বের প্রতিবাদের মুখে কোরআন পোড়ানোর ঘটনাকে এরই মধ্যে ‘ইসলামবিদ্বেষী’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে সুইডিশ সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

১

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

২

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

৩

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৪

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৫

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৬

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৭

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৮

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৯

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১০

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১১

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১২

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১৩

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৪

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৫

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৬

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৭

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৯

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

২০