বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ জুলাই ২০২৩, ২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুমারখালিস্থ শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দি ফ্রেড হলোস ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতায় ও বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের বাস্তবায়নে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারহানা সাদিয়া কাকলির নেতৃত্বে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের ১০ জনের একটি দল ক্যাম্পে সাত শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেন।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, মোংলা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মোঃ কামরুজ্জামান জসিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, পৌর আ’লীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ আঃ সালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য, আগামী শনিবার (৮ জুলাই) বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০