বাংলাদেশ, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জুন ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাপানকে বিদায় করে শেষ ষোলোতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে ব্রাজিল ছিল অনেকটাই ছন্নছাড়া। গোলও হজম করে জাপানের কাছে। তবে দ্বিতীয়ার্ধে দেখা যায় অন্য এক ব্রাজিলকে। জাপানকে পাত্তাই দেয়নি এবার। শেষ পর্যন্ত দাপুটে খেলেই জাপানের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল।

এই জয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। বিদায় হয়ে গেছে এশিয়ার পরাশক্তি জাপানের।

প্রথমার্ধে জাপানের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে ব্রাজিল এবং শেষ পর্যন্ত ফলও পেয়েছে।

ম্যাচের ২৯তম মিনিটে মিডফিল্ডে দানিলোর ভুল পাস কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠেন সানো। কাসেমিরোকে সহজেই পেছনে ফেলে বল নিয়ে বক্সের বাইরে প্রায় ২০ গজ বল দূর থেকে জোরালো শটে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন তিনি। সেটিই ছিল জাপানের একমাত্র অন-টার্গেট শট, কিন্তু সেটাই ম্যাচে পার্থক্য গড়ে দেয়।

প্রথমার্ধে বল দখল ও আক্রমণে ব্রাজিল এগিয়ে থাকলেও তাদের পারফরম্যান্স ছিল নিষ্প্রভ। বিশেষ করে মধ্যমাঠে জাপানের আধিপত্যের কাছে বারবার চাপে পড়েছে কার্লো আনচেলত্তির দল।

ব্রাজিলের দুটি অন-টার্গেট শটই সহজেই রুখে দেন জাপানের গোলরক্ষক সুজুকি। অন্যদিকে, জাপান তাদের একমাত্র সুযোগটি নিখুঁতভাবে কাজে লাগিয়ে এগিয়ে যায়।

জাপানের প্রথম গোলের সময় আংশিকভাবে দায়ী ছিলেন কাসেমিরো। কয়েক মিনিট আগেই সহজ একটি সুযোগও হাতছাড়া করেছিলেন তিনি। তবে এবার আর কোনো ভুল করেননি ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার।

৫৬ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলের দারুণ সুবিধা নিয়ে ফাঁকা পোস্টে শক্তিশালী হেডে জাল কাঁপান কাসেমিরো। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। এই গোলে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল (১-১)।

চার মিনিট পর এগিয়ে যেতে পারতো ব্রাজিল। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফেরত আসে। এরপর একের পর এক আক্রমণ করেই গেছে ব্রাজিল। জাপান ভাগ্যের জোরে বেঁচে যাচ্ছিল।

নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে যায় ১-১ সমতায়। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে এসে ভাগ্য খোলে ব্রাজিলের।

ব্রুনো গুইমারেস দারুণ এক পাস বাড়িয়ে দেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পায়ে। চারপাশে জাপানের কয়েকজন ডিফেন্ডার থাকলেও, মার্টিনেল্লির প্রথম টাচই তাকে শট নেওয়ার সুযোগ করে দেয়। এরপর তিনি বলটি অসাধারণভাবে বাঁকিয়ে জাপানের গোলরক্ষক জিয়ন সুজোকির নাগালের বাইরে পাঠিয়ে জালে জড়িয়ে দেন (২-১)।

শেষ মুহূর্তে গোল হজম করে আর ঘুরে দাঁড়াতে পারেনি জাপান। অবশ্য দ্বিতীয়ার্ধে ব্রাজিল যে দাপুটে ফুটবল খেলেছে, তাতে ঘুরে দাঁড়ানোর সুযোগও ছিল না তাদের।

এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ব্রাজিল। আগামী রোববার তারা মুখোমুখি হবে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ীর। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মরক্কো

কেপ ভার্দে-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এলো যে ভবিষ্যদ্বাণী

জাপানকে বিদায় করে শেষ ষোলোতে ব্রাজিল

জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে শিক্ষা অফিসে সংঘর্ষ, এটিওসহ আহত ৯

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি নতুন হত্যা মামলায় গ্রেপ্তার, জামিন না’মঞ্জুর

কয়রায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও গাছের চারা বিতরণ

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

আইন সহায়তাপ্রাপ্তদের নিয়ে স্বদেশ’র ক্লায়েন্ট ওয়ার্কশপ

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১০

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বৃক্ষরোপণ ও আলোচনা

১১

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত দিতে হয়: রুমিন ফারহানা

১২

জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’

১৩

শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ

১৪

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৫

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৬

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১৭

বিশ্বকাপ ফ্যান জোনের কাছে গোলাগুলিতে নিহত ১

১৮

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১০০ মিলিয়ন ইউয়ান দেবে চীন

১৯

ট্রাম্পকে অযোগ্য, দুর্নীতিগ্রস্ত লুজার বললেন বাইডেন

২০
error: Content is protected !!