বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ জুলাই ২০২৩, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিচালক রাত কাটানোর প্রস্তাব দিয়েছিল: সুচিত্রা

বিনোদন ডেস্ক: একাধারে গায়িকা ও লেখিকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। ১৯৯৪ সালে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন ‘কাভি হাঁ কাভি না’ সিনেমায়।
সেই সুচিত্রা আবারও নতুন করে খবরের শিরোনামে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন পরিচালকের কু-প্রস্তাবের বিষয়ে।

এনডিটিভিসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সুচিত্রা জানিয়েছেন, একবার এক নামী পরিচালক তার সঙ্গে হোটেলে রাত কাটাতে চেয়েছিলেন। সেসময় তিনি এতোই ছোট যে পরিচালকের কু-প্রস্তাব বুঝতে পারেননি।

তার কথায়, সেসময় ওসব ঘটনা ছিল খুব সাধারণ। তবে আজকাল সামাজিকমাধ্যমের কারণে এমন ঘটনা বেশি উঠে আসে। আগের দিনে প্রকাশ পেত কম। এখনতো সবকিছু বেশ উন্নত, সাজানো-গোছানো।

সুচিত্রা কৃষ্ণমূর্তি বলেন, ওই পরিচালক-প্রযোজক আমাকে হোটেলে ডাকেন। জিজ্ঞাসা করেন, বাবা না-কি মা, কে বেশি কাছের? বললাম, বাবা। উনি আমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন।

উনি বললেন, তাহলে বাবাকে ফোন করো। এখনই বলো আমি তোমায় কাল সকালে বাড়িতে রেখে আসব। বললাম, ঠিক বুঝতে পারলাম না। তখন উনি বললেন, তোমার সঙ্গে একটু সময় কাটাবো। আমি তখন ভাবছি, সকাল পর্যন্ত কী করবো এর সঙ্গে? তখন বাজে বিকেল ৪টা থেকে ৫টা। ভয়ে কেঁদে ফেললাম। জিনিসপত্র নিয়ে আসার কথা বলে সেখান থেকে পালালাম।

সবশেষ ২০১৯ সালে অভিনয়ে দেখা গিয়েছিল সুচিত্রাকে। ওই সময় তিনি অভিনয় করেছিলেন ‘অড কাপল’ সিনেমায়। এতে আরও অভিনয় করেন দিব্যেন্দু, বিজয় রাজ, প্রণতি রাই প্রকাশ, মনোজ পাহওয়া, সুমিত গুলাটিসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০