
রিজাউল করিম: সাতক্ষীরায় বিশ্ব মেরুদণ্ড দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
‘Spine Health for Life’ প্রতিপাদ্যে কামালনগর বাইপাস সড়কে আয়োজিত এই সভায় মেরুদণ্ডের সুস্থতা, বিভিন্ন সমস্যা এবং প্রতিরোধে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।
সভায় মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে পৃথক স্পাইন ইউনিট চালু, স্পাইন সার্জনদের জন্য পৃথক পদ সৃষ্টি ও উপযুক্ত প্রশিক্ষণের দাবি জানানো হয়।
আলোচনা সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক, অর্থোপেডিকস, ট্রমা ও স্পাইন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হাসান পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর আবাসিক মেডিকেল অফিসার ডা. বাপ্পী কুমার দাশ, প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী, সাধারণ সম্পাদক রজব আলী খাঁ প্রমুখ।
মন্তব্য করুন