বাংলাদেশ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ নভেম্বর ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪০০ করার পর দ. আফ্রিকার ১ উইকেট তুলে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্বস্তিতে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০০ রানের রেকর্ড গড়ার পর বল হাতেও দারুণ শুরু করেছে সফরকারীরা।
দিনের প্রথম সেশনেই দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করামকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। মধ্যাহ্নভোজের বিরতিতে ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৮ রান করেছে স্বাগতিকরা।
অ্যাকারম্যান ৭ ও জুবায়ের হামজা ৪ রানে অপরাজিত আছেন।

আগের দিন ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ।
দ্বিতীয় দিনের শুরুতে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। মেয়ের তৃতীয় জন্মদিনে বিশেষ এই ইনিংসটি উৎসর্গ করেন তিনি।
তবে লিটন ১২০ রানে ফেরার পর দ্রুত গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শেষ চার উইকেটে ৭৩ রান যোগ করে ১০১.২ ওভারে ৪০০ রানে অলআউট হয় দল।

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে করা ৩২০ রান ছিল আগের সর্বোচ্চ। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০১৫ সালে চট্টগ্রাম টেস্টে করা ৩২৬ রান।

বাংলাদেশের ইনিংসের শেষ উইকেটটি নেন ডেন পিটারসেন। তার আগে কাগিসো রাবাদা ৫ উইকেট নিয়ে সফরকারীদের ইনিংসে বড় ধাক্কা দেন। পিটারসেনের শিকার ৪ উইকেট।

৪০০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারে হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন মার্করাম। অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বলটি ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। প্রথম সেশনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন

১

আর মাত্র ৮৪ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

২

কালিগঞ্জে টেকসই খামার ব্যবস্থাপনায় মতবিনিময়

৩

কালিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

৪

সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশি উপ-পরিচালকের মতবিনিময়

৫

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন নেইমার!

৬

শ্যামনগরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

৭

পরীক্ষার ১ ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী

৮

আশাশুনি সদর ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি মুরশিদ গ্রেপ্তার

৯

অন্তঃসত্ত্বা অবস্থায় এক দিনে ১০০ সিগারেট, জানতেন না গর্ভে আলিয়া

১০

সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

১১

৮ মাস পর শরণখোলা থেকে কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

১২

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

১৩

কালিগঞ্জ ও শ্যামনগরের ১১০ কৃষক পেলেন প্রদর্শনী পুষ্টি বাগানের উপকরণ

১৪

মিঠাইলাল হেলা’র প্রতি সুইপার কল্যাণ ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

১৫

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান আর নেই

১৬

সৌদিতে বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

১৭

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

১৮

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

১৯

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

২০