বাংলাদেশ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ নভেম্বর ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হওয়ায় জয় শাহকে তামিমের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। নতুন মেয়াদে দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জয় শাহকে শুভেচ্ছা জানান তামিম। একই সঙ্গে বিশ্ব ক্রিকেট ও বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে তার সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানান সাবেক এই ওপেনার।

তামিম লেখেন, ‘দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় জয় শাহকে আন্তরিক অভিনন্দন। বিশ্ব ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেটের কল্যাণে তার সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশায় রইলাম।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে জয় শাহর নাম প্রস্তাব করা হয়। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরবর্তী দুই বছরের জন্য পুনর্নির্বাচিত হন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় ২০২৪ সালের আগস্টে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার সময় ৩৬ বছর বয়সী জয় হয়েছিলেন সংস্থাটির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান।

নতুন মেয়াদে তার নেতৃত্বে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা অঞ্চলে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এ ছাড়া ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরবে ক্রিকেট।

পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও বড় দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন আমাদের খেলাটিকে নতুন দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও ভক্ত তৈরির এক অসাধারণ সুযোগ এনে দেবে।’

এদিকে বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০৩১ সাল পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নয়টি দল নিয়েই আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে সুপার সিক্স পর্বও বাতিল করা হয়েছে।

এ ছাড়া ২০২৮ সালের অলিম্পিক ক্রিকেটের পুরুষ ও নারী বিভাগের টি-টোয়েন্টি বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন

১

আর মাত্র ৮৪ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

২

কালিগঞ্জে টেকসই খামার ব্যবস্থাপনায় মতবিনিময়

৩

কালিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

৪

সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশি উপ-পরিচালকের মতবিনিময়

৫

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন নেইমার!

৬

শ্যামনগরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

৭

পরীক্ষার ১ ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী

৮

আশাশুনি সদর ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি মুরশিদ গ্রেপ্তার

৯

অন্তঃসত্ত্বা অবস্থায় এক দিনে ১০০ সিগারেট, জানতেন না গর্ভে আলিয়া

১০

সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

১১

৮ মাস পর শরণখোলা থেকে কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

১২

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

১৩

কালিগঞ্জ ও শ্যামনগরের ১১০ কৃষক পেলেন প্রদর্শনী পুষ্টি বাগানের উপকরণ

১৪

মিঠাইলাল হেলা’র প্রতি সুইপার কল্যাণ ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

১৫

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান আর নেই

১৬

সৌদিতে বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

১৭

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

১৮

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

১৯

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

২০