বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ আগস্ট ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই: পরিকল্পনামন্ত্রী

ডেস্ক রিপোর্ট: আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচনকে ঘিরে যারা অশান্তি সৃষ্টি করতে চাইবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি বলেন, বিএনপি চায় নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা লাগাতে।
তারা ভোট চায় না, তারা জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দেবে, আর তারা দেশকে লুট করবে। এ সুযোগ তারা পাবে না। দাঙ্গা হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে ৭৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেড ডুংরিয়ার উপকারভোগীদের ৮৭ জনকে ৭৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা চাই সবাই নির্বাচনে আসুক। আমরা ঝগড়া বিবাদে নেই। সুষ্ঠু সুন্দরভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক, কাজেই নির্বাচন হবেই, হবে।

হাওরাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নজর বেশি মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ এই শীতেই শুরু হবে। হাওরের মানুষ এগিয়ে যাক। মেডিকেলের কাজও দ্রুত শেষ হচ্ছে। বিটাকের কাজ চলমান, টেক্সটাইল ইনস্টিটিউট হয়েছে। এসব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনে রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের আমূল পরিবর্তন হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তনে নিরলসভাবে কাজ করছে সরকার। গত ১২/১৩ বছরে যত উন্নয়ন হয়েছে বিগত ৫০ বছরেও এত উন্নত দেখেনি দেশের মানুষ। এখন মানুষের জীবনযাত্রার মান বহুদূর এগিয়ে গেছে। শিক্ষা, চিকিৎসা ও বিদ্যুতে আমরা অকল্পনীয় উন্নয়ন করেছি। তাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের সাথেই থাকতে হবে।

বঙ্গবন্ধু মডেল গ্রাম ডুংরিয়ার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী ও ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়।

এরপর বঙ্গবন্ধু মডেল গ্রামের সদস্যদের উদ্বুদ্ধকরণে প্রদর্শনী মৎস্য খামারে মাছের পোনা অবমুক্ত করেন পরিকল্পনামন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০