বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৬ মার্চ ২০২৩, ৭:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বদলাতে শুরু করেছে কুয়াকাটার চিরচেনা দৃশ্য

শেখ তানজির আহমেদ, কুয়াকাটা (পটুয়াখালী) থেকে ফিরে: একদিকে পদ্মাসেতু অন্য দিকে পায়রা সেতু- এই দুইয়ের কল্যাণে বদলাতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটার চিরচেনা দৃশ্য। শুধু ছুটির দিনে নয়, এখন সপ্তাহের অন্যান্য দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠছে কুয়াকাটা। পর্যটন মৌসুম শেষ হলেও যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ভ্রমণের ক্ষেত্রে কুয়াকাটাকে বেছে নিচ্ছেন ভ্রমণপিপাসুরা।

মঙ্গলবার (১৪ মার্চ) ও বুধবার কুয়াকাটা সমুদ্র সৈকতসহ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার এই পর্যটন শহর ঘুরে এমনই চিত্র দেখা গেছে।

মধ্যরাত থেকে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা সরাসরি বাসযোগে এসে নামতে শুরু করেন কুয়াকাটায়। কোন মতে নির্ধারিত হোটেলে পৌঁছে ড্রেস চেঞ্জ করেই তারা চলে যান সমুদ্র সৈকতে। এরই মধ্যে মোটরসাইকেল, ইজিবাইক বা ভ্যানওয়ালা এসে হাজির হন পর্যটকদের কাছে। প্রস্তাব দিতে থাকেন সূর্য উদয় দেখতে কুয়াকাটা সমুদ্র সৈকতের গঙ্গামতীর চরে যাওয়ার। কেউ কেউ মোটরসাইকেলে, কেউবা ইজিবাইকে কিংবা ব্যাটারি চালিত ভ্যানে করে পাড়ি দেন ৯ কিলোমিটার দূরে গঙ্গামতীর চরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে সূর্য উদয় দেখে সকলেই ফিরে আসেন কুয়াকাটা জিরো পয়েন্টে। এরপর সকালের নাস্তা শেষে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে সকলে মেতে ওঠেন জলকেলিতে। কেউ ছবি তোলেন, দল বেধে দৌড়াদৌড়ি কেউবা সমুদ্র তীরে বালু দিয়ে লিখতে শুরু করেন প্রিয়জনের নাম। যতক্ষণ সম্ভব সমুদ্রের সাথে একাকার হয়ে যান পর্যটকরা। পরে গোসল সেরে পোশাক পরিচ্ছদ পরে আবার বেরিয়ে পড়েন পাশর্^বর্তী দর্শনীয় স্থানগুলো দেখতে। এর মধ্যে রাখাইন পল্লী, রাখানই মার্কেট, বৌদ্ধ মন্দির, সংরক্ষিত দুইশ বছর আগের নৌকা, লাল কাকড়ার চর, ঝাউবন ও শুটকি পল্লী অন্যতম। তবে দুপুরের আগে রাখাইন পল্লী, রাখানই মার্কেট ও বৌদ্ধ মন্দির ও সংরক্ষিত দুইশ বছর আগের নৌকা এবং বিকালে লাল কাকড়ার চর, ঝাউবন ও শুটকি পল্লী ভ্রমণ সকলের কাছে প্রিয়। বিকালে এসব দর্শনীয় স্থান দেখে সন্ধ্যা ঘনিয়ে আসতেই সকলে প্রস্তুত হয়ে যান সূর্য অস্ত দেখতে। এরপর সন্ধ্যায় সকলে কুয়াকাটা সমুদ্র সৈকতের মার্কেটে ঢুকে পড়েন, কেউবা মেতে ওঠেন অক্টোপাস, ইস্কুইডসহ বিভিন্ন সামুদ্রিক ফিস ফ্রাই বা বারবিকিউ পার্টিতে। সেই সাথে রয়েছে সমুদ্র সৈকতের মকটা চা। এভাবেই ব্যস্ততম একটি দিন কেটে যায় পর্যটকদের।

ঢাকা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত দর্শনে আসা শাহিন বিল্লাহ বলেন, ৭/৮ বছর আগে একবার কুয়াকাটা এসেছিলাম। কিন্তু তখন ভ্রমণটা আনন্দের চেয়ে ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছিল। সেবার পথে কয়েকটি ফেরি পার হতে গিয়ে সবকিছু গোলমাল হয়ে যায়। পদ্মা ও পায়রা সেতু হওয়ায় দীর্ঘবিরতির পর আবার কুয়াকাটায় এসেছি। এবার ভ্রমণটা অসাধারণ স্বস্তিদায়ক ছিল। আসতে কোন বিড়ম্বনায় পড়তে হয়নি, যেতেও বিড়ম্বনায় পড়তে হবে না আশা করছি।

খুলনা থেকে কুয়াকাটা ভ্রমণে আসা তানভীর আহমেদ বলেন, কুয়াকাটা আসাটা এখন খুবই সহজ। বাসে উঠলেই কয়েক ঘণ্টার মধ্যে কুয়াকাটা। এজন্য স্ত্রী ও সন্তানকে নিয়ে চলে আসলাম।

কুয়াকাটার হোটেল রোজ গার্ডেনের ম্যানেজার জাহিদ বলেন, এখন কুয়াকাটায় পর্যটকের চাপ বাড়ছেই। আগে শুধু পর্যটন মৌসুম বা ছুটির দিনে পর্যটকরা আসলেও এখন সবসময়ই পর্যটকের চাপ রয়েছে।
কুয়াকাটা পৌরশহরের ইজিবাইক চালক নাইম বলেন, আগে একটা নির্দিষ্ট সময় পর্যটকের আনাগোনা ছিল। তখন কিছুটা আয় হতো। অন্যান্য সময় পর্যটকরা না আসায় আয় হতো না বললেই চলে। কিন্তু এখন এখানকার পর্যটনের উপর নির্ভরশীল প্রতিটি মানুষের আয় বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডের দিনে বাংলাদেশের লক্ষ্য ১৯২

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, নিখোঁজ ১

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতি

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

৫৫ বছরে বাজেট বেড়েছে বহুগুণ, মানুষের জীবন বদলেছে কতটা?

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য

বিজিবি-বিএসএফ বৈঠক: ‘পুশ ইন’ নিয়ে অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ ও ভারত

১০

দেশে মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার

১১

দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ

১২

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা ‘ধাওয়া খেয়ে’ আশ্রয় নিলেন থানায়

১৩

দেবহাটায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৪

কালিগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক

১৫

কেশবপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

১৬

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

১৭

৩০ বছর পর তোলা হবে সালমান শাহ’র লাশ

১৮

হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি

১৯

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

২০