বাংলাদেশ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৯ সেপ্টেম্বর ২০২৩, ৪:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৎস্যজীবী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ জুমআ সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক এস এম রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মীর আজহার আলী শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সেলিম আলম, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মহিদ, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাবেক সেক্রেটারি শেখ আজিজুল হক, আওয়ামী মৎস্যজীবী লীগ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম নয়ন, সাংবাদিক আব্দুল আলীম, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান ময়না প্রমুখ।

পরে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও দেশের উন্নয়ন অগ্রগতি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের মোয়াজ্জিন হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. সাব্বির হোসেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

১

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

২

এনপিবি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী সাংবাদিকতার প্রত্যাশা

৩

সরকারি চাকরিতে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে তিন মেয়াদি পরিকল্পনা

৪

সুন্দরবন উপকূলে মিডিয়া সংবেদনশীলকরণ কর্মশালা

৫

গ্রামবাসী জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

৬

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য কর্মীদের প্রশিক্ষণ

৭

কয়রায় জলবায়ু সহনশীল কৃষি ও নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ

৮

আশাশুনিতে মৎস্যজীবী লীগের তথ্যবিষয়ক সম্পাদক ওসমান গনিসহ গ্রেপ্তার ৩

৯

এখন থেকে মোবাইল কোর্ট অভিযানের ভিডিও ধারণ বাধ্যতামূলক

১০

পারশাকে বিয়ে করে কেন পরিচয় গোপন রেখেছিলেন তার স্বামী

১১

Dissemination workshop on ensuring climate-resilient healthcare in Ashashuni

১২

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

১৩

উপকূল দিবস: রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষা || ‎তারিক ইসলাম

১৪

শ্যামনগরের সব খাল দখলমুক্ত ও জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি

১৫

আজ শহীদ নূর হোসেন দিবস

১৬

সুন্দরবনের অন্ধকারে রাষ্ট্র, জীবিকা ও নিরাপত্তার সংকট || মো. মামুন হাসান

১৭

দায়িত্বভার গ্রহণ করলো গবি আইন বিভাগের শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন কমিটি

১৮

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

১৯

নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৮

২০