বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ অক্টোবর ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথম বছরেই ‘কালবেলা’ পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে

ডেস্ক রিপোর্ট: প্রথম বছরেই ‘কালবেলা’ পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। পত্রিকাটি গঠনমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এটাই প্রত্যাশা।

সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে দৈনিক কালবেলা প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের চিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কালবেলার সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত
পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আমিনুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-ইলাহী, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিন, এনডিসি আবদুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাকসুদা খানম মেধা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ স্বপন, কালবেলার উপকূলীয় প্রতিনিধি আকবর কবীর প্রমুখ।

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

অনুষ্ঠানের মধ্যেভাগে সংগীত শিল্পী চৈতালি মুখার্জির মনোমুগ্ধকর গান, নৃত্য শিল্পী গল্প’র নাচ, স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডির দলীয় নৃত্য ও দয়ালবাবা খ্যাত শাহীনের কমেডিতে অনুষ্ঠানে যোগ হয় নতুন মাত্রা।

অনুষ্ঠান শেষে কালবেলার জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন পত্রদূতের নিজস্ব প্রতিনিধি এসএম বিপ্লব হোসাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

২

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

৩

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

৪

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৫

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৬

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৭

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৮

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৯

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

১০

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

১১

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১২

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১৩

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১৪

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৫

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৬

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৭

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৮

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

২০