বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাক চালক-হেলপারের

বেনাপোল প্রতিনিধি: যশোরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) ভোরে যশোরের চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পারভেজ ও নাজমুল। এদের মধ্যে পারভেজ দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক। তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। আর হেলপার নাজমুলের বাড়ি একই জেলার মহেশপুরের আজমপুর গ্রামে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফায়ার সার্ভিস কর্মী আব্দুস সালাম জানান, মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোরে আসছিল। পথে রেল ক্রসিং অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। পরে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি এবং পুলিশে খবর দেই। ধারণা করা হচ্ছে রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

২

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

৩

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

৪

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৫

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৬

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৭

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৯

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

১০

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

১১

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১২

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১৩

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১৪

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৫

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৬

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৭

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৯

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২০