বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ ডিসেম্বর ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদে বিরোধী দল কে হবে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কে হবে সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সদস্যরা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এর আগে বিকেল ৪টার দিকে একই কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে জানতে চেয়েছেন। তারা বলেছেন, শুধু কি আওয়ামী লীগের লোকজনই স্বতন্ত্র প্রার্থী? আমরা আমাদের জবাব দিয়েছি। তারা সেটা শুনেছেন। তারা বলার চেয়ে শুনতে আগ্রহী ছিলেন বেশি।

বৈঠকে ইইউ প্রতিনিধি দলের মনোভাব কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা আওয়ামী লীগের প্রতিনিধি দলের বক্তব্য শুনেছেন। আলোচনায় বাংলাদেশের বাস্তবতায় এ নির্বাচনে সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি এসেছে। নির্বাচনে ২৭টির মতো দল অংশগ্রহণ করেছে, ১৮৯৬ জন প্রতিযোগিতা করছেন। এসব বিষয় তারা পজিটিভলি নিয়েছেন। তারা একটা বিষয় জানতে চেয়েছেন, বিরোধী দল কে হবে? তারা আসলে বলার চেয়ে আমাদের কথা বেশি শুনতে আগ্রহ ছিলেন। মন্তব্যের ব্যাপারটা তারা ওইভাবে করতে চাননি। আমরা আমাদের বক্তব্য বলেছি। নির্বাচনে আমাদের প্রস্তুতি, বিএনপি আসল না কেন, এ রকম অনেক বিষয় আলোচনায় ছিল।

বিরোধীদল কে হবে সে প্রসঙ্গে আপনারা কী বলেছেন, এমন প্রশ্নের জবাব সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের ফলাফলে বলে দেবে বিরোধী দল কে হবে।

তিনি বলেন, আমরা একটা কথা বলেছি যে, নির্বাচনের টার্ন-আউট সন্তোষজনক হবে। এ নির্বাচনে মানুষের আগ্রহ আছে। সারা বাংলাদেশের ভোটারদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে, তাতে টার্ন-আউট নিয়ে আমাদের উদ্বিগ্নের কোনো কারণ নেই। পাঁচ বছর পর পর নির্বাচন করা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা। তারা ভায়োলেন্সের বিষয়ে কথা বলছেন। আমরা বলেছি, বিএনপি ভায়োলেন্স করছে, শান্তিপূর্ণ নির্বাচনকে তারা ভায়োলেন্স করতে চাচ্ছে। রিমোট কন্ট্রোল লিডারের বাস্তবতার সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশের নির্বাচনের চেয়ে ইউক্রেন, গাজা, ইসরাইল, ফিলিস্তিনি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মাথা ব্যথা দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাদের এখন মাথা ব্যথা ইউক্রেন নিয়ে, মাথা ব্যথাটা গাজা, ইসরাইল, ফিলিস্তিনি নিয়ে। এসব প্রসঙ্গ বিশ্ব রাজনীতিতে এখন প্রকট। তারা বেশি মাথা ঘামাচ্ছেন ওসব নিয়ে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কেমন হবে, কতটুকু সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে, এ ব্যাপারে সরকারের এবং আওয়ামী লীগের যে প্রস্তুতি তা নিয়ে কথা হয়েছে। স্বতন্ত্রের বিষয় আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছেন, স্বতন্ত্ররা শুধুমাত্র আওয়ামী লীগের নাকি অন্য দলের রয়েছেন। আমরা বলেছি বাইরের লোকও স্বতন্ত্র নির্বাচন করছেন। অনেকে বিএনপি থেকে এসেও স্বতন্ত্র নির্বাচন করছে। বেশিরভাগ আওয়ামী লীগ তবে সব স্বতন্ত্র আওয়ামী লীগের নন।

তিনি বলেন, ইইউ প্রতিনিধি দল জানতে চেয়েছে, নির্বাচনের ফলাফল, এটা কি সবাই মেনে নেবে? আইনশৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত, নির্বাচন বিরোধীদের অবস্থা কী, তারা মেজর কোনো প্রবলেম করতে পারে কি না। এসব বিষয়ে জবাব আমরা আমাদের মতো দিয়েছি।

বৈঠকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

২

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৩

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৪

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৫

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৬

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৭

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৮

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১১

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১২

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৩

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৪

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৫

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৬

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৭

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৮

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০