বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৮ ফেব্রুয়ারি ২০২৪, ২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, তাবলীগ জামাত নিজামুদ্দিনের অনুসারী লাখ লাখ মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে ময়দানে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার বাদ জোহর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমা। বয়ান বাংলায় তরজমা করেন কাকরাইল মসজিদের মাওলানা আজিম উদ্দিন।

আসরের পরে বয়ান করবেন কাকরাইলের ভাই ওয়াসিফুল ইসলাম। মাগরিবের পরে ভারতের মাওলানা আব্দুস সাত্তার বয়ান করবেন। পরে তা বাংলায় তরজমা করবেন মুফতি জিয়া বিন কাশেম।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইতোমধ্যে বিশ্ব ইজতেমায় অবস্থান নিয়েছেন। এছাড়া মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার বিশ্ব ইজতেমার ময়দান বুঝে নেন নিজামুদ্দিন অনুসারীর মুসল্লিরা। এরপর দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেন মুসল্লিরা।

আগামী ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের (২০২৪ সালের) বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

এর আগে গত ১ ফেব্রুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা। পরে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১০

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১১

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১২

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৪

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৫

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৬

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

১৭

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

১৮

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

১৯

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

২০
error: Content is protected !!