বাংলাদেশ, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
১৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ এপ্রিল ২০২৪, ৯:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশ-জনগণের জন্য কাজ করতে আ.লীগকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশ ও জনগণের উন্নয়নে আপনাদের কাজ করতে হবে।

থাইল্যান্ড আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল শুক্রবার (২৬ এপ্রিল) তার বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

বঙ্গবন্ধু তার অনুপ্রেরণার উৎস উল্লেখ করে শেখ হাসিনা নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, জাতির পিতাকে অসময়ে হত্যা করা হলেও তার আদর্শ আমাদের মধ্যে রয়ে গেছে এবং সে কারণেই আমি তার (বঙ্গবন্ধু) আদর্শ বাস্তবায়ন করতে কাজ করছি। বঙ্গবন্ধু দেশের গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন।

গত ১৫ বছরে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি ও উন্নয়নের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকায় এ অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে।

নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে বলেন, অনেক বাংলাদেশি থাইল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন। তবে তারা দ্বৈত নাগরিকত্ব বজায় রাখতে চান। এ দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিনি বিষয়টি নিয়ে থাই সরকারের সঙ্গে কথা বলবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ডোনাল্ড ট্রা‌ম্পের সাধুবাদ

তালার খবর’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাদাকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাবলু আর নেই

শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাস’র র‌্যালি

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টানিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

১০

নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়ের আভাস

১১

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী

১২

মেসির অবসরের ঘোষণায় যা বললেন আবেগাপ্লুত কারিনা

১৩

বিপিএলের ক্ষতি পূরণ করা অসম্ভব: মিঠুন

১৪

বেসরকারি শিক্ষকদেরও পে-স্কেল দেওয়া হবে

১৫

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা নিয়ে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু

১৭

ইমরান খান-বুশরা বিবির পক্ষে দাঁড়াল আদালত

১৮

তালায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৯

আশাশুনিতে সুশীল সমাজ ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে সংলাপ

২০
error: Content is protected !!