বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ জুন ২০২৪, ৩:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হানিফ সংকেতের ঈদের নাটক ‘ব্যবহার বিভ্রাট’

বিনোদন ডেস্ক | প্রতিবারের মত এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘ব্যবহার বিভ্রাট’।

এটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ০৮টা ৫০ মিনিটে।

বরাবরই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। প্রতি বছর দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করেন তিনি। বরাবরের মত এবারও তার নাটকে পাওয়া যাবে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। নাটকের নামটিও ব্যতিক্রমী। বরেণ্য এই নির্মাতার প্রতিটি নাটকেই থাকে চমৎকার সামাজিক বক্তব্য, যে কারণে এই ভিউ বাণিজ্যের যুগেও পরিবার নিয়ে দর্শকরা তার নাটক উপভোগ করেন।

একটি পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী, তত্ত্বাবধায়ক ও তাদের স্ত্রীদের নিয়ে গড়ে উঠেছে ব্যবহার বিভ্রাটের গল্প। সদ্য বিবাহিত দম্পতি নিরাপত্তা প্রহরী তার স্ত্রী সুখে-শান্তিতে বসবাস করছিলেন। হঠাৎ তাদের সংসারে নেমে আসে অশান্তি। আর অশান্তির কারণ প্রযুক্তির অপব্যবহার। নাটকের টাইটেল সংগীতেই নাটকের মূল বক্তব্য তুলে ধরা হয়েছে – ‘সব কিছুতেই আছে রে ভাই ভালো মন্দ দিক, ভালো দিকটা বুঝলে পরে সকল কাজই ঠিক’।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সৌম্য জ্যোতি, মেঘলা সুহাসিনী টুপুর, আইনুন নাহার পুতুল ও নজরুল ইসলাম। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার।

এটিএন কর্তৃপক্ষ জানায়, যেহেতু তিনি শুধুমাত্র আমাদের চ্যানেলের জন্যেই নাটক নির্মাণ করেন। তাই তার নাটকের সময় আমাদের চ্যানেলে দর্শক থাকে বেশি। ঈদের দিনের শত ব্যস্ততা সত্ত্বেও দর্শকরা পরিবার নিয়ে এই নন্দিত নির্মাতা’র নাটক দেখতে বসেন। কারণ তার নাটক সবসময়ই পারিবারিক নাটক হয়, যা শিক্ষণীয় এবং বক্তব্যধর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০