বাংলাদেশ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১২ জুলাই ২০২৪, ২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেপালে ৬০ জনের বেশি যাত্রী নিয়ে দুই বাস নদীতে

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ৬০ জনেরও বেশি যাত্রী নিয়ে দুটি বাস ভূমিধসে নদীতে পড়েছে। নদীর পানি বৃষ্টিতে বেড়েছে।
তিনজনকে উদ্ধার করা গেছে। খবর আল জাজিরার।

শুক্রবার সকালে রাজধানীর কাঠমান্ডুর ১২০ কিলোমিটার পশ্চিমে সীমালতারের কাছে নারায়ণঘাট-মুগলিং মহাসড়ক থেকে অন্তত ৬৫ জন নিয়ে বাস দুটি নদীতে গিয়ে পড়ে।

সরকারের প্রশাসক খিমা ননদা ভুসাল বলেন, বাসে থাকা তিনজন ত্রিশূলী নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে তীরে ওঠেন। স্থানীয়রা তাদের কাছের একটি হাসপাতালে নিয়ে যান। তাদের চিকিৎসা চলছে।

নিখোঁজ যাত্রীদের অনুসন্ধানে কর্তৃপক্ষ সামরিক বাহিনী ও পুলিশ ডেকেছ। তবে টানা বৃষ্টি উদ্ধার অভিযানকে দুরূহ করে তুলেছে। বিভিন্ন স্থানে ভূমিধসে সড়ক বন্ধ হয়ে আছে বলে জানান ভুসাল।

পুলিশের মুখপাত্র ডান বাহাদুর কারকি বলেন, প্রথম বাসে ৪১ জন ছিলেন। তারা কাঠমান্ডু থেক গওরে যাচ্ছিলেন। দ্বিতীয় বাসে ২৪ জন যাত্রী ছিলেন। বাসটি বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাচ্ছিল। পথে এতে আরও যাত্রী উঠে থাকতে পাএরন।

জুনের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত মৌসুমি বৃষ্টিতে ভূমিধস ও বন্যাউ কয়েক ডজন লোকের প্রাণ গেছে।

একই মহাসড়কে ভূমিধসে একটি বাস ছিটকে পড়ে চালক নিহত হয়েছেন। ভুসাল বলেন, অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা স্পষ্ট নয়।

রাজধানী থেকে ১৫০ কিলোমিটার দূরে কাসকি জেলায় ভূমিধসে চাপা পড়ে ১০ জনের প্রাণ গেছে। তিনটি বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে।

শুক্রবার সামাজিক যোগাযোমাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এসব ঘটনায় শোক জানিয়েছেন এবং সরকারি সংস্থাগুলোকে কার্যকর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

নেপালে বর্ষা শুরু হয় জুন মাসে, শেষ হয় সেপ্টেম্বর মাসে। এই সময়ে বেশ বৃষ্টিপাত হয়। এতে প্রায়শই পাহাড়ি দেশটিতে ভূমিধসের ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা

কালিগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার

ইতিহাস গড়লেন অলরাউন্ডার মিরাজ

রাঙামাটিতে পিকআপভ্যান উল্টে নিহত ৪

জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

নলতায় আহছানিয়া পাবলিক লাইব্রেরির পাঠ প্রতিযোগিতা

কালিগঞ্জে কৃষকদলের দোয়া মাহফিল

১০

সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারসহ গ্রেপ্তার ৩

১১

ব্রহ্মরাজপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

১২

সুন্দরবন প্রেসক্লাবে কালিগঞ্জ মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৩

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, ১৩ পদে ১৯ প্রার্থী

১৪

চলে গেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু

১৫

গাবুরায় বিদ্যুৎ সেবা নিয়ে মতবিনিময়

১৬

রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

১৮

কয়রায় যুব দিবসে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পরিবর্তনের আহ্বান

১৯

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

২০
error: Content is protected !!