বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৫ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় শিশুসহ নিহত ৫

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় জানান, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদরাসা এলাকায় শনিবার রাত ১১টার দিকে কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চার যাত্রী মারা যায়। গুরুতর আহত অবস্থায় চার বছরের এক শিশু এবং অটোরিকশার চালকসহ তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত চালককে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজিনা আফরিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।‌ এ ছাড়া মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা অটোরিকশার চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআইডি জালিয়াতি ঠেকাতে ‘ফ্যামিলি ট্রি’ পরিকল্পনা ইসির

পাইকগাছায় হত্যা মামলায় দু’জনের ১০ বছরের কারাদণ্ড

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন : কোন প্যানেলে প্রার্থী কারা?

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট ঘোষণা

তালায় মহান্দী-কাশিমনগর-খলিলনগর সড়ক পুনঃসংস্কারের কাজ উদ্বোধন

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

ভারতীয় ভিসা আবেদনে নতুন সিদ্ধান্ত

মালদ্বীপে অবকাশ যাপনে কেয়া পায়েল, সঙ্গে কে?

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১০

ইনুর ১০ বছরের কারাদণ্ড

১১

খুলনা প্রেসক্লাবের সভাপতির বোনের ইন্তেকালে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

১২

গাবুরায় মৎস্য ঘের দখল, মাছ লুটের অভিযোগ!

১৩

সাতক্ষীরায় বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৪

রোটারী ক্লাব অব সাতক্ষীরার নতুন সভাপতি কাজল, সেক্রেটারি সিএম নাজমুল

১৫

সুন্দরবনের ভেসে আসা বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’

১৬

বিলুপ্তির পথে ‘গোলাপ জাম’ || ‎তারিক ইসলাম

১৭

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানার আহ্বান জাহেদ উর রহমানের

১৮

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৯

নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মরক্কো

২০
error: Content is protected !!