বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৃষ্ণনগর ইউনিয়নকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় পুলিশ সুপারের

মাসুদ পারভেজ: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কৃষ্ণনগর বাজারের সর্বজনীন পূজামণ্ডপ সংলগ্ন তেমাথা মোড়ে কালিগঞ্জ থানা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, কৃষ্ণনগর ইউনিয়নের অনেক তথ্যই আমার কাছে রয়েছে। এই ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ ও অনিয়ম বিশৃঙ্খলা মুক্ত মডেল ইউনিয়নে পরিণত করা হবে।

এসময় তিনি অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের তালিমুল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক মাও. নুরুজ্জামান হাবিবি, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাও. মোস্তফা ইউসুফ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম রবিউল্যাহ বাহার, কৃষ্ণনগর বিএনপির আহবায়ক আব্দুল আজিজ গাইন, আল মাহমুদ ছোট্ট, মোঃ শহিদুল ইসলাম, কৃষ্ণনগর সর্বজনীন পূজামণ্ডপের সভাপতি ডা. দিপক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

১

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

২

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৪

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

৫

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

৬

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

৭

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

৮

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

৯

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১০

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১১

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১২

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৩

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

১৫

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

১৬

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

১৭

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

১৮

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

১৯

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

২০