বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১২ নভেম্বর ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্ত্র ও গুলিসহ জলদস্যু বাহিনীর প্রধান আসাবুর সহযোগীসহ আটক

আলী আজীম, মোংলা (বাগেরহাট): অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা এবং তার সহযোগী আলমগীর মীরকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি এক নলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ জব্দ হয়েছে। আটককৃতরা খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা এবং তার সহযোগী আলমগীর মীরকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জলদস্যু আসাবুর দীর্ঘদিন সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একটি অস্ত্র ও দুটি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

জব্দকৃত অস্ত্র ও আটক জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১০

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১১

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১২

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

১৩

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

১৪

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

১৬

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১৭

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১৮

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১৯

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!